আমাদের চ্যালেঞ্জে ফেলেছে মুস্তাফিজ: আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৭:৪৭

আমাদের চ্যালেঞ্জে ফেলেছে মুস্তাফিজ: আল আমিন সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামের সাধারণ ছেলে মুস্তাফিজুর। যিনি বাংলাদেশের ক্রিকেটে নতুন এক 'বিস্ময় বালক' হয়ে উঠেছেন। আগমনের পর থেকে একের পর এক সাফল্য তাকে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু কাঁধের ইনজুরির কারণে চলতি মাসে অস্ত্রোপচার করেছেন তিনি। আগামী ছয় মাস মাঠের বাইরেই থাকতে হবে তাকে। ফলে আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না মুস্তাফিজের।

তবে আরেক টাইগার পেসার আল আমিন মনে করেন মুস্তাফিজকে না পাওয়াটা বাকি বোলাররা চ্যালেঞ্জ হিসেবে নেবে। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আসলে মুস্তাফিজ, তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি; যখনই সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি নিজেদের সেরাটা দেওয়ার। রুবেল ভাই অনেকদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আমার বিশ্বাস তিনি দারুণভাবে ফিরে আসবেন। তাসকিনও পরীক্ষার মাধ্যমে ফিরে আসবে। মুস্তাফিজের ছয় মাস সময় লাগবে। মুস্তাফিজের জায়গায় তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি, যেই থাকি না কেন খুব বড় চ্যালেঞ্জ হবে। কারণ ওর (মুস্তাফিজের) যে অস্ত্র আছে তা আমাদের কারও কাছে নেই। এ জন্য আমরা যারা থাকবো তাদের সেরাটা দিতে হবে। সেরাটা যদি দিতে পারি এবং শেষ কয়েক বছরে যে ধারাবাহিক ক্রিকেট খেলেছি সেটা ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারলে সফল হতে পারবো।'

মুস্তাফিজের কাঁধের ইনজুরিটা অবশ্য নতুন কিছু নয়। এ বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধের এই ইনজুরিতে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করেন তিনি। এরপর এই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া হয়নি তার। একই ইনজুরিতে এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশ মিস করেন ‘কাটার বয়’।
সর্বশেষ আইপিএলে একই রকম ব্যাথা টের পেলেও সেটা খেলায় বাঁধা দিতে পারেনি। আইপিএল শেষে বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে কাউন্ট ক্রিকেট খেলতে যান মুস্তাফিজ। সেখানে গিয়ে আবারও ইনজুরি পড়েন তিনি।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের