রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশ সফরে যেতে বললেন ভন

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১৩:০২আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:২২

মাইকেল ভন। বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারের রয়েছে আশঙ্কা। আর সেই আশঙ্কা বাদ দিয়েই নিরাপত্তা প্রতিনিধিদের কথামতো বাংলাদেশ সফরে যেতে বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সঙ্গে রাজনৈতিক কূটকৌশলও এড়িয়ে যেতে বলেছেন সাবেক এই ক্রিকেটার। টেলিগ্রাফের এক কলামে ভন লিখেছেন ‘আমি বুঝতে পারছি ইংল্যান্ড ক্রিকেটাররা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি তাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করা উচিত এবং সফরে যাওয়া উচিত।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে কোনও সফরে অনিরাপদ অনুভব করিনি। যারা করছেন তারা এ কারণেই করছেন কারণ তাদের আশেপাশের লোকজন ওই রকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। বর্তমানে ইন্টারনেটের কারণে আমরা সহজেই সব কিছু জানতে পারছি। আর আমাদের পরিবার এসবকিছু পড়েই শঙ্কিত হয়ে উঠছে। আর এরপরেই ছোটখাটো বিষয় মনের মধ্যে গেঁথে নিচ্ছে।’  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম