ফিটনেস ক্যাম্পে উন্নতি দেখছেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৭:১২আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৭:১৭

গত ২০ জুলাই শুরু হয়েছিল টাইগারদের ফিটনেস ক্যাম্প। পুরো একমাস ফিটনেসের ওপর কাজ করার পর চলতি মাসের ২০ তারিখে চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে শুরু হয় টাইগারদের স্কিল অনুশীলন। যা এখনও চলছে। আগামী মাসের ২১ তারিখ থেকে টাইগাররা ব্যস্ত হয়ে যাবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে। শুধু তাই নয়, এর পর বিপিএল শেষ করে, নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড থেকে ফিরে ভারত হয়ে এরপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড যাবে মাশরাফিরা। আয়ারল্যান্ড সফর করেই সোজা চলে যাবে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এমন ব্যস্ত সূচিতে অভ্যস্ত হওয়ার জন্য এই ফিটনেস ক্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নাসির হোসেন।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার মনে হয় এই ক্যাম্পের মাধ্যমে আমাদের সবার ফিটনেসের অনেক উন্নতি হয়েছে।'
আসন্ন ব্যস্ত সূচিতে এই ক্যাম্পের ফলে ইনজুরি প্রবণতা হ্রাস পাবে বলে মনে করেন নাসির। তিনি বলেন, 'আগামী এক দেড় বছরে আমাদের এমন ফিটনেস ক্যাম্প করার সুযোগ থাকবে না। সামনে অনেক খেলা রয়েছে। এই ক্যাম্পটা না হলে টুর্নামেন্টের মাঝখানে অনেকের ইনজুরি হওয়ার চান্স খুব বেশি থাকতো। আমার মনে হয় এই ক্যাম্পের কারণে আমাদের অনেক উপকার হয়েছে। সামনে আমাদের যে খেলা আছে সেখানে ইনজুরির প্রবণ হওয়ার আশংকা থাকবে না।'
/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের