ঈদের ছুটিতে দেশে যাচ্ছেন ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৮

ঈদের ছুটিতে যাচ্ছেন ওয়ালশ ঈদের ছুটিতে নিজ দেশে যাচ্ছেন টাইগারদের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বুধবার তিনি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চাপবেন। ঢাকায় তিন দিন কাটিয়ে ১০ দিনের ছুটিতে যাচ্ছেন কিংবদন্তি এই ক্রিকেটার। প্রথমে অবশ্য দেশে না যাওয়ার পরিকল্পনা ছিল।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, ‘আগামীকাল বুধবার তিনি দেশে ফিরে যাচ্ছেন। যদিও এখনও টিকিট পাওয়া যায়নি। আশা করছি কালকের মধ্যে টিকিট পাওয়া সম্ভব হবে। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।’

গত শনিবার রাতে টাইগারদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসেন টাইগারদের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এসে সোমবার পেসারদের বোলিং খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। মঙ্গলবার প্রেসবক্সের প্রান্তে বসে পুরোটা সময় পেসারদের বোলিংয়ের দিকে তীক্ষ নজর রাখেন তিনি। ছুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবিয়ান এই তারকা।

এদিকে গত শুক্রবার আগে ভাগেই ছুটিতে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য আগামী বৃহস্পতিবার তাসকিন ও সানির পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্রিসবেন ক্রিকেট একাডেমিতে। সেখানে তাদের সঙ্গ দেবেন হেড কোচ। ছুটি শেষ করে আগামী ১৬ কিংবা ১৭ সেপ্টেম্বর তার ফেরার কথা রয়েছে।

/আরআই/এফআইআর/‌

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে