ব্রিসবেনে পরীক্ষা শেষ হলো তাসকিন-সানির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৪

গত সোমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দেওয়ার আগে বুধবার স্থানীয় ইনডোরে অনুশীলন করেছেন তারা। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

অবশেষে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন। এরপর দুপুর একটায় পরীক্ষা দেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

ব্রিসবেনে পরীক্ষা শেষ হলো তাসকিন-সানির পরীক্ষা শেষে তাসকিন তার অফিসিয়াল ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘পরীক্ষা শেষ। এখন রেজাল্টের অপেক্ষায়। সবাই আমার জন্য দোয়া করবেন।’

আইসিসির নিয়ম অনুযায়ী পরীক্ষার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফলাফল জানা যায়। তাসকিন ও সানি দুজনই দ্বিতীয়বার পরীক্ষা দিলেন। এবারের পরীক্ষার ফলাফল নেতিবাচক আসলে আগামী একবছর তারা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হবেন। এক বছর পর তৃতীয় দফা পরীক্ষার মাধ্যমে পাশ মার্ক তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

যদিও দেশ ছাড়ার আগে তাসকিন ও সানি দুজনই পরীক্ষায় ইতিবাচক রেজাল্টের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ম্যাচে প্রশ্নবিদ্ধ হওয়ার পর চেন্নাইয়ে পরীক্ষা দেন তারা। সেখানে অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহটাই সত্যি প্রমাণিত হয়। আর তাতেই আইসিসির বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন দুজন।

পরীক্ষা শেষ করে আগামী রবিবার দেশে ফেরার কথা তাসকিন ও সানির। গত বুধবার আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দলে আরাফাত সানি না থাকলেও আছেন তাসকিন আহমেদ। পরীক্ষার ফলাফল পক্ষে আসলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার বৈধতা পাবেন তরুণ এই পেসার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম