মরগানের সমালোচনায় পিটারসেন

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৬

কেভিন পিটারসেন। বাংলাদেশ সফরে আসবেন না বলেই আভাস দিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। ইংলিশ এই ক্রিকেটারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন।  এমনকি এই সিদ্ধান্ত মরগানের বাকি ক্যারিয়ারকে অভিশপ্ত করে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

দ্য টেলিগ্রাফের এক কলামে পিটারসেন লিখেছেন, ‘যদি সে বাংলাদেশ সফরে না যায় তাহলে তার নামের পাশে লাল দাগ পড়ে যাবে। আর কুক যদি সফরে টেস্ট দলকে নেতৃত্ব দেয় তাহলে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিষয়টি মরগানের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।’     

এক্ষেত্রে সফরের ব্যাপারে যে কেউই ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন বলে মন্তব্য করেন পিটারসেন, ‘ব্যক্তিগত সিদ্ধান্ত যে কেউই নিতে পারে। তবে ভবিষ্যতে কোনও এক পর্যায়ে এই সিদ্ধান্ত তাকে ভোগাবে।’  

উল্লেখ্য, বাংলাদেশ সফরে না আসার বিষয়ে আভাস দিয়ে দিয়েছেন মরগান। তিনি ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি এসব জায়গাতে আগেও গিয়েছি। এরকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। তখন নিজেকেই বলেছি এরকম পরিস্থিতিতে আর নিজেকে ফেলতে চাই না।’

মূলত বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই বাংলাদেশে সফর করার আগের সিদ্ধান্তে অটল থাকে। এই সফরে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে। নিরাপত্তা প্রতিনিধির দেওয়া রিপোর্টের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইলিংশ ক্রিকেটারদের মতামতকে প্রাধান্য দেবে বলে ঘোষণা করে। সেই প্রেক্ষিতে এয়োইন মরগান এমন সিদ্ধান্তের কথা জানায়।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম