আফগানিস্তানের সঙ্গে খেলতে আত্মবিশ্বাসী তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:০২

তিন সপ্তাহ পর অনুশীলনে তামিম ইকবাল ২৭ আগস্ট স্কিল ক্যাম্পের শুরুর দিকে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বাম হাতের কড়ে আঙুলে আঘাত পান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আঙুলে চিড় ধরা পড়ায় অনুশীলন থেকে বিরত থাকেন তিনি। যদিও তিন সপ্তাহ পর রবিবার ব্যাটিং অনুশীলন করেছেন এই টাইগার ওপেনার।

এদিন প্রায় সব বোলারকে নাস্তানাবুদ করে ছেড়েছেন এই ওপেনার। প্রথমদিন অনুশীলন করে ব্যথা অনুভব করেননি তিনি। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে খেলতে কোনও সমস্যা হবে না।

অনুশীলন শেষে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আঙুল এখনও ভাঙা আছে। তবে ব্যথা নেই। ব্যথা থাকলে তো আর আজ নেটে ব্যাটিং করতে পারতাম না। তবে সব কিছু নির্ভর করছে আমার ওপর, আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব। আজ ব্যাটিং করলাম কোনও সমস্যা হয়নি। এভাবে থাকলে আমার মনে হয় না, আফগানিস্তান সিরিজে খেলতে কোনও সমস্যা হবে।’

উল্লেখ্য, রবিবার সিটি স্কিন করানোর পর তামিমের আঙুলে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সেই সঙ্গে তিনি জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে তামিমের খেলার বিষয়টি নির্ভর করে তামিমের ওপরই।’

 আরও পড়ুন: বল এখন তামিমের কোর্টে!

/আরআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ