বল এখন তামিমের কোর্টে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩

আফগানিস্তানের বিপক্ষে তামিমকে পাওয়া যাবে কিনা- এটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। যদিও বিসিবির চিকিৎসক দেবাশীষ বিশ্বাস অবশ্য তামিমের ব্যাপারে সবুজ সঙ্কেতই দিয়ে রেখেছেন। রবিবার দুপুরে সিটি স্ক্যান করানোর পর তামিমের আঙুলে কোনও সমস্যা পাওয়া যায়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক। তিনি আফগানিস্তানের বিপক্ষে তামিমের খেলার বিষয়টি ছেড়ে দিয়েছেন তামিমের হাতেই।

এ প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তামিমের অবস্থা এখন ভালো। এখন সব কিছু নির্ভর করছে তামিমের ওপর। দুই-তিন দিন ব্যাটিংয়ে পর বোঝা যাবে, তার অবস্থা। তামিম নিজেই বুঝতে পারবে নিজের অবস্থা। তবে আমার মনে হয় না তামিমের আফগানিস্তান সিরিজ মিস হবে। ওখানে খুব স্বাভাবিকভাবেই খেলতে পারার কথা।’ বিসিবির এই চিকিৎসকের কথাতেই স্পষ্ট আফগানিস্তানের বিপক্ষে তামিমের থাকা না থাকা পুরোটাই নির্ভর করছে তামিমের ওপর! কেননা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ২৫ সেপ্টেম্বর। তার আগে তামিমের হাতে সময় রয়েছে ৫ দিন। এই সময়টাতে খুব সহজেই নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তামিম।

২০ জুলাই থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এর এক মাস পর ২০ আগস্ট থেকে শুরু হয় টাইগারদের স্কিল অনুশীলন ক্যাম্প। ২৭ আগস্ট ক্যাম্পের শুরুর দিকে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে বাম হাতের কড়ে আঙুলে আঘাত পান ড্যাশিং এই ওপেনার। আঙুলে চিড় ধরা পড়ায় অনুশীলন থেকে বিরত থাকেন। এমনকি দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে খেলা তিনটি অনুশীলন ম্যাচের একটিতে মাঠেও নামতে পারেননি তামিম।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে রবিবার ফের শুরু হয়েছে টাইগারদের স্কিল অনুশীলন। প্রথম দিনেই ব্যাট হাতে নিয়েছেন টাইগার এই ওপেনার। ইনডোরে যাওয়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বলে কিছুক্ষণ নক করেন তামিম। এর পরই ইনডোরে গিয়ে আধাঘণ্টা নেটে ঘাম ঝড়ান বাংলাদেশের সেরা এই ওপেনার।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে