মুশফিক-সাব্বিরকে ছাড়াই রাজশাহীর দল ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭

মুশফিক-সাব্বিরকে ছাড়াই রাজশাহীর দল ঘোষণা লড়াই এবার তাদের ‘প্রথম স্তরে’ ফেরার। রাজশাহী বিভাগের সেই মিশন হয়ে যাচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে। যদিও শুরুতেই তারা পাচ্ছে না গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানকে ছাড়াই তাই দল ঘোষণা করেছে রাজশাহী।
চূড়ান্ত দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ হোসেন (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন, মাইশুকুর রহমান, জুনায়েদ সিদ্দিক, হামিদুল ইসলাম, ফরহাদ রেজা, মুক্তার আলী, সানজামুল ইসলাম, সাকলাইন সজীব, সুজন হাওলাদার, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন ও মামুন হোসেন।
বগুড়ার মাইশুকুর রহমান ও নাটোরের সুজন হাওলাদার ছাড়া সবাই রাজশাহী জেলার খেলোয়াড়। দল নির্বাচন প্রসঙ্গে ম্যানেজার আকবর আমিন বিদ্যুৎ বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলবে খেলোয়াড়রা। তাই অন্যদের সঙ্গে লড়াই করে দলে জায়গা করে নিতে হবে। এজন্য বিভাগের অন্য জেলার খেলোয়াড়রা তেমন সুযোগ পায়নি।’ সঙ্গে যোগ করলেন, ‘জাতীয় লিগের দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমাদের দল। এবার দল মোটামুটি ভালো হয়েছে। ছেলেরা কঠোর অনুশীলন করছে। আশা করছি, প্রথম পর্যায়ে দলকে এবার নিয়ে যেতে পারব।’
২৫ সেপ্টেম্বর থেকে ১৮তম জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু হবে। আর এই আসরের প্রথম ম্যাচে নগরীর শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী মুখোমুখি হবে সিলেট বিভাগের।
/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম