আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত রশিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত রশিদ আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান সম্প্রতি বেশ নাম কুড়িয়েছেন। বাংলাদেশে গত বছর যুব বিশ্বকাপ খেলতে এসেছিলেন তরুণ এই লেগ স্পিনার। আগের বাংলাদেশ সফরের অভিজ্ঞতার কারণেই জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে সুযোগ হয়েছে তার। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে ম্যাচ খেলা রশিদ খানের উইকেট সংখ্যা ২২টি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ রান খরচ করে নিয়েছিলেন দুটি উইকেট। রবিবার মুশফিকের জন্য ফাঁদ পেতে সফল হয়েছিলেন তিনি। মুশফিক স্লগ সুইপ খেলতে পছন্দ করে। তাই তো গুগলিতেই তাকে পরাস্ত করেছিলেন আফগানিস্তানের এই লেগি।

পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েই লেগ স্পিনের এই বিশেষ ডেলিভারি দেওয়াটা আয়ত্ত্ব করেছেন রশিদ খান। তিনি বলেছেন, ‘কিছুটাতো প্রকৃতিপ্রদত্তই। কেউ এ বিষয়ে আমাকে সহায়তা করেনি। তবে শহীদ আফ্রিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’

১৮ বছর বয়সী রশিদ খান নিজের বোলিং বেশ ভালোভাবেই উপভোগ করছেন। এশিয়ার সব দেশের উইকেটই স্পিনারদের জন্য সহায়ক থাকে বলে মনে করেন রশিদ, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় এখানে বোলিং করেছি। আমি বেশ ভালভাবেই আমার বোলিং উপভোগ করছি। স্পিনারদের জন্য খুব ভালো উইকেট, এশিয়ার সবগুলো উইকেটই বোলারদের জন্য ভালো।’

প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের পরিকল্পনা নিয়ে রশিদ খান বলেছেন, ‘আমি শুধু ব্যাটসম্যানদের মানসিকতার দিকে দৃষ্টি রাখি। তারা কি করতে চায় লেগস্পিনের বিপক্ষে, সেটা বোঝার চেষ্টা করি। গুগলিটা তখনই মূলত ব্যবহার করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম