মুশফিককে নিয়ে ‘ভীষণ খুশি’ মাশরাফিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৯

মুশফিকের সঙ্গে মাশরাফি আজকের (৩০ সেপ্টেম্বর) এই দিনে মুশফিকুর রহিম হারিয়েছিলেন ওয়ানডে অধিনায়কত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ওপর থেকে চাপ কমাতেই রঙিন পোশাকের অধিনায়কত্ব তুলে দেয় মাশরাফির কাঁধে। এমন এক দিনেই মুশফিককে নিয়ে ফের উঠল প্রশ্ন। আর সেটা তার কিপিং নিয়ে।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারার পর থেকেই কাঠগড়ায় মুশফিকুর রহিম। মুশফিক স্ট্যাম্পিং করতে পারলে ম্যাচের গতিপথ পাল্টাতে পারতো, এমনটা এখনও মনে করেন অনেক ভক্ত। সেই ভাবনা থেকেই মূলত মুশফিকের উইকেট কিপিং নিয়ে উঠেছে প্রশ্ন। মাশরাফি অবশ্য ম্যাচের দিনই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘এর চেয়ে ভালো ডিসমিসিয়ালও মুশফিক ধরেছে। এটা যে কারণেই হোক হয়নি।’ মোদ্দাকথা, দোষটা মুশফিককের একার ওপর দেননি মাশরাফি।

শুক্রবারও সংবাদ সম্মেলনে ঘুড়ে ফিরে এলো মুশফিক প্রসঙ্গ। ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি-টোয়েন্টির আসরে স্বাগতিকদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১ রানে হার মানে বাংলাদেশ। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া মুশফিক-মাহমুদউল্লাহ ২ রান করতে ব্যর্থ হলে বাংলাদেশ নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয়। এর পর থেকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি মুশফিক। এমনও গুঞ্জন আছে ড্রেসিংরুমেও নাকি খুব একটা স্বাভাবিক নন তিনি। একা থাকতেই পছন্দ করেন বেশি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মুশফিকের এমন ‘অস্বাভাবিকতা’ দলে কোনও প্রভাব ফেলছে কিনা, উত্তরে মুশফিককে একশোতে একশো দিলেন মাশরাফি, ‘একেক জন মানুষের চিন্তা ভাবনা, চলাফেরা একক রকম। মুশফিকের পেশাদারিত্বের বিষয়টি খেয়াল করলে দেখা যাবে, আমাদের থেকে সব সময় এক ধাপ এগিয়ে। আমরা যারা এখানে ক্রিকেট খেলি তারা সবাই পেশাদারিত্ব দেখিয়ে এখানে সবার সঙ্গে মিশব- সবাই এটা প্রত্যাশা করে। এ জায়গায় মুশফিককে একশতে একশ দিতে হবে।’

মুশফিককে নিয়ে খেলোয়াড়রা অনেক খুশি বলেও জানিয়েছেন মাশরাফি, ‘আজকে যদি আমি মুশফিকের কিংবা অন্য কাউকে দায়ী করি তাহলে আমাকেও ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতিতে পড়তে হতে পারে। এই জিনিসগুলো আমরা বুঝি। ম্যাচে একটি-দুটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। কিন্তু কখনোই এটা একজনের জন্য হয় না।  আমরা যদি আরও ২০টা রান করতাম, তাহলে এ ধরণের পরিস্থিতি তৈরি হতো না। আসলে আমরা একেবারেই বিরক্ত না, মুশফিককে নিয়ে আমরা ভীষণ খুশি।’

আর সংবাদমাধ্যমের সঙ্গে মুশফিকের কথা বলাটা একান্ত ব্যক্তিগত হিসেবে মত দিলেন মাশরাফি, ‘এটা তার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে কোনও কথাই বলা ঠিক হবে না। কিন্তু আপনি যদি তাকে খেলোয়াড় হিসেবে তার চলাফেরা কিংবা তার দলের সঙ্গে সম্পর্কের কথা বলেন, তাহলে বলবো-অসাধারণ।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম