‘ইংলিশ বোলারদের বিপক্ষে ব্যাটিংটা হতে হবে ইতিবাচক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৬ অক্টোবর ২০১৬, ২০:২২আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২০:২৫

আব্দুল মজিদ। ইংলিশদের বোলারদের বিপক্ষে জাতীয় দলের ব্যাটসম্যানদের খেলার ধরনটা বাতলে দিলেন আব্দুল মজিদ। রবিবার চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংলিশ বোলারদের বিপক্ষে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মজিদ। স্টুয়ার্ট ব্রড-ক্রিস ওকস-জাফর আনসারী-স্টিভেন ফিন-গ্যারেথ ব্যাটি কেউই বাদ পড়েননি আব্দুল মজিদের হাত থেকে! তাইতো ম্যাচ শেষে জাতীয় দলের ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করার কথা বলেন তিনি, ‘ইংল্যান্ডের বোলাররা একটা জায়গায় বোলিং করতে পছন্দ করে। লাইন লেন্থ খুব একটা পরিবর্তন করে না। ওদের একটা পরিকল্পনা কাজ না করলে ভিন্ন আরেকটায় যায়। মাঝের এই সময়টাতে ব্যাটসম্যানদের সুযোগটা নিতে হবে।’
এসময় জাতীয় দলের বিপক্ষে স্পিনাররা হুমকি হবে না বলে জানান আব্দুল মজিদ, ‘স্পিনাররা হুমকি হবে, তা ঠিক না। ওরা একটা জায়গায় বোলিং করেছে। মাঝে মাঝে কিছু টার্ন ছিল। এ কারণে একটু সুবিধা পেয়েছে।’

মজিদের বিশ্বাস ইংলিশ পেসারদের ব্যর্থতা বাংলাদেশের জন্য আশা সঞ্চার করবে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আশা করি তেমন কিছু হবে না। একটা পরিকল্পনা যখন সফল হবে না, তখন তারা অন্য পরিকল্পনায় বোলিং করবে। আমার বিশ্বাস আমাদের ব্যাটসম্যানরা সফল হবে তাদের বিপক্ষে।’

ভবিষ্যতের জন্য তার এই ইনিংসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন মজিদ, ‘আমরা যারা ঘরোয়া ক্রিকেট লিগ খেলি। আমাদের জন্য প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেললে ওপরের দিকে যাওয়া যাবে। দলে সুযোগ পাওয়ার বিষয়টিতে আমাদের কিছু করার নেই। আমার চেষ্টা থাকবে পারফর্ম করার। যখন নির্বাচকরা মনে করবেন দলের জন্য যোগ্য, তখন নেবেন।’

/আরআই/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম