মূল স্পিনার নন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৮ অক্টোবর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:০৪

মূল স্পিনার নন সাকিব! বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তিনিই কিনা নিজেকে মূল স্পিনার ভাবছেন না! তিনি মনে করেন অন্য স্পিনারদের সাহায্য করাটাই এখনকার মূল দায়িত্ব। অবশ্য গত কয়েক টেস্টের পরিসংখ্যানও তেমনটাই বলছে। শেষ ৫ টেস্টে সাকিব বোলিং করেছেন মোট ১১৮.৩ ওভার। অন্যদিকে তাইজুল করেছেন ১৫৭.৪ ওভার। মূলত এই কারণেই নিজেকে মূল স্পিনার হিসেবে দেখছেন না সাকিব।

সাকিবকে বাদ দিয়ে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম। বৃহস্পতিবার ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে সেই তাইজুলকেই মূল ভূমিকাতে দেখা যাবে। সাকিবের কথাতে এটাই স্পট। আর স্পিনার হিসেবে এই দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হবে কিনা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘না। চাপের কী আছে। এখনতো আমি অতো বেশি বোলিংও করি না আগের মতো। যখন অনেক বেশি বোলিং করতাম তখন আমার দায়িত্বটা ছিল একরকম, এখন দায়িত্বটা আরেক রকম। আমি যে এখন মূল স্পিনার হিসেবে খেলছি তাও নয়।’

মূলত তাইজুল-মাহমুদউল্লাহ-সাব্বির-মিরাজ-শুভাগত যারাই খেলুক না কেনও তাদের সহযোগিতা করাই হবে সাকিবের মূল কাজ, ‘আগে একমাত্র স্পিনার হিসেবে খেললেও এখন আমার দায়িত্ব এটা নয়। যারা মূল স্পিনার হিসেবে খেলবে, আমি তাদের সহযোগিতা করবো।’ তবে অনেকদিন ধরে লংগার ভার্সন ক্রিকেট না খেললেও সাকিব মনে করেন মাইন্ডসেট করাটা খুবই গুরুত্বপূর্ণ।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে