মুশফিকের উইকেটেই স্বস্তি ইংলিশ শিবিরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২১ অক্টোবর ২০১৬, ২০:০৪আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২০:১২

মুশফিকের উইকেটেই স্বস্তি ইংলিশ শিবিরে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার শেষ মুহূর্তে সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। বেন স্টোকসের বলে আউট হওয়ার আগে ৪৮ রানে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে উইকেটকিপার বেয়ারস্টোর হাতে তালুবন্দী হন তিনি। আর মুশফিকের এই উইকেটটিই স্বস্তি ফিরিয়ে দিয়েছে ইংলিশ শিবিরে! শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে আসেন ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটি।

মুশিফিকের উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘ওই সময় স্টোকস দারুণ বল করছিল। তাদের (বাংলাদেশ) শেষ জুটিটা ভয়ানক হয়ে উঠছিল। আমাদের জন্য জুটিটা ভাঙা জরুরি হয়ে পড়ছিল। কেননা তারা বেশ বড় জুটি ইতোমধ্যেই করে ফেলেছিল। মূলত স্টোকসের ওই উইকেটটি আমাদের ম্যাচে ফিরিয়েছে।’

১১ বছরের কিছু বেশি সময় পড়ে গ্যারেথ ব্যাটি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন লাল বলের মাধ্যমে। বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তামিম ইকবালের উইকেটটি তুলে নিয়েছেন তিনি। তাই তামিমের উইকেট নিয়ে যারপনাই উচ্ছ্বসিত ব্যাটি, ‘সে বাংলাদেশর গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার উইকেট ওই মুহূর্তে খুব দরকার ছিল আমাদের। প্রত্যেক খেলোয়াড় উইকেট প্রাপ্তিতে উদযাপন করে। আমি খুব খুশি এমন প্রাপ্তিতে।’

এতোদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রোমাঞ্চিত ইংলিশ এই অফস্পিনার বলেছেন, ‘অসাধারণ অনুভূতি, ১১ বছর পর সাদা পোষাকে বল করা সত্যিই অসাধারণ। যদিও আমি শুরুতে খুব নার্ভাস ছিলাম। যেহেতু অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছি- তাই কিছুটা নার্ভাসনেস কাজ করেছে। আশা করি সামনে এটা কাটিয়ে আরও ভালো বোলিং করতে পারবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের