জিততে ঢাকার চাই ১৪৯ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৫৯

জিততে ঢাকার চাই ১৪৯ রান অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের অর্ধশতকে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ রান করেছে বরিশাল বুলস।  শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় টস জিতে বল হাতে তুলে নিয়েছিল সাকিব আল হাসানের ঢাকা।

সূচনাটা ভালো ছিল না বরিশালের, ৬ রানে ওপেনার শামসুর রহমানের বিদায়ে শুরুতেই ধাক্কা খায় তারা। মো. শহীদের বলে স্লিপে তার ক্যাচটি লুফে নেন মেহেদী মারুফ। এরপর ঢাকা ডায়নামাইটসকে  উজ্জীবিত করার মতো একটি ক্যাচ নেন নাসির হোসেন। ডোয়াইন ব্রাভোর বলে স্কয়ার ড্রাইভ করেছিলেন দিলশান মুনাবিরা, বামদিকে ঝাঁপিয়ে পড়ে বাম হাতে বল তালুবন্দী করেন নাসির। ১৫ বলে ১২ রান ছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানটির সংগ্রহ।

এরপর ইংরেজ ব্যাটসম্যান ডেভিড মালানের শুরুটা ছিল সাবলীল। তাকে সাজ ঘরের পথ ধরান সাকিব আল হাসান, মিডউইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে তিনি বল জমা দেন ডোয়াইন ব্রাভোর হাতে। মালানের ১৫ বলে ১৬ রানের ইনিংস শেষ হয় এখানেই।

দলের এমন বিপদে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। মুশফিক দেখেশুনে খেলতে থাকেন আর ঢাকার বোলারদের ওপর চড়াও হন নাফিস। চতুর্থ উইকেটে এই জুটিতে ৮২ রান করার পর মো. শহীদের দ্বিতীয় শিকারে পরিণত হন নাফিস। হাঁটু গেড়ে মারতে গিয়ে তিনি বল টেনে আনেন উইকেটে। বিদায়ের সময় ৩৪ বলে ২টি ছয় ও সাতটি বাউন্ডারির মারে ৫৪ রান করেন সাবেক বাংলাদেশ ওপেনার।

তার বিদায়ের পরে দুই বিদেশি খেলোয়াড় শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও ওয়েস্ট ইন্ডিয়ান রায়ান এমরিট ৩ ও ১ রানে বিদায় নিলে বড় সংগ্রহের আশা গুড়িয়ে যায় বরিশাল বুলসের। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন, ইনিংসের শেষ বলে তিনি পূর্ণ করেন তার অর্ধশতক। ৩৬ বলে দুটি ছক্কা ও চারটি চারে অলঙ্কৃত ছিল তার ইনিংসটি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের