অবশেষে অর্থ খরচের অনুমতি পেলো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ২২:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২২:৩৪

অবশেষে অর্থ খরচের অনুমতি পেলো বিসিসিআই সুপ্রিম কোর্টের নির্দেশেই ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে অবশেষে ধোঁয়াশা কাটলো। সিরিজে অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে(বিসিসিআই)।

বুধবার রাজকোটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সেই টেস্ট আয়োজন করতে বিপুল অর্থ শুরুতে দিতে পারেনি বিসিসিআই। কারণ গত মাসেই দেশটির সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল লোধা কমিটির সুপারিশ না মানা পর্যন্ত কোনও রাজ্য সংস্থাকে টাকা দিতে পারবে না তারা।

যেই লক্ষ্যে মঙ্গলবার সেই সমস্যা নিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় বিসিসিআই। যেখানে বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, যদি বিসিসিআই-এর পক্ষ থেকে রাজ্য সংস্থাকে টাকা দিতে দেওয়া না হয়। তাহলে এই সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়ে যাবে। শেষ পর্যন্ত বিসিসিআই-এর দাবি মেনে নেয় ভারতের সর্বোচ্চ আদালত। রাজকোট ম্যাচের জন্য ৫৮.৬৬ লাখ রুপি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়ার ছাড় পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, এমন জটিলতায় ইসিবিকেই কিছুদিন আগে তাদের দলের খরচ বহন করতে বলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের