নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর নিরাপদেই আছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ২০:০৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২০:০৫

নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর নিরাপদেই আছে পাকিস্তান দল ৭. ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। এ অবস্থায় সেখানে সফররত পাকিস্তান ক্রিকেট দল ‍নিরাপদ ও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম বারি। বর্তমানে তিনদিনের ম্যাচ খেলতে নেলসনে রয়েছে পাকিস্তান দল।  

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ২০০ কিলোমিটার দূরে সাউথ আইল্যান্ডে। কিন্তু এরপরেও শক্তিশালী মাত্রায় আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগটি।

দেশটিতে পাকিস্তানের নারী ক্রিকেট দলও সফর করছে। ক্রাইস্টচার্চে অবস্থান করা দলটির সদস্যরা সুস্থ থাকলেও তারা বর্তমানে আতঙ্কিত বলে জানিয়েছেন নারী ক্রিকেট দলের ম্যানেজার বাসিত আলী।  

ভূমিকম্পের পর নিজেদের অবস্থা জানাতে গিয়ে ওয়াসিম বারি বলেছেন, ‘আমরা প্রথম কম্পনটি পাই স্থানীয় সময় সাড়ে ১১ টায়। ওই সময় কয়েক জন প্রার্থনায় বসেছিলেন। তখন পুরো ভবনটি কাঁপছিল। আমরা সেখানে ষষ্ঠ ও সপ্তম তলায় থাকলেও দ্রুত আমাদের সরিয়ে নেওয়া হয়। আমরা সবাই নিরাপদেই আছি।’

উল্লেখ্য, ওই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের