সাইফকে অধিনায়ক করে ছোটদের এশিয়া কাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ২১:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২১:৩২

যুব দলের অধিনায়ক সাইফ হাসান আগামী মাসের ১৩ থেকে ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই উপলক্ষে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই তথ্য জানায়।

চলতি বছর যুব বিশ্বকাপ খেলা দলটির দুইজন ক্রিকেটার আছেন এই দলে। ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ হাসান ছাড়াও পেস বোলার আব্দুল হালিম আছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের স্কোয়াডে। অভিজ্ঞ ক্রিকেটার সাইফ হাসানকে অধিনায়ক মনোনীত করা হয়েছে।

১৫ সদস্যের দল ছাড়াও অপেক্ষমাণ তালিকায় আরও চারজন ক্রিকেটার রাখা হয়েছে।

টুর্নামেন্ট উপলক্ষে আগামী ১৯ নভেম্বর বিসিবি একাডেমিতে ক্যাম্প শুরু হবে যুব ক্রিকেটারদের। ক্যাম্পে মূল স্কোয়াডসহ অপেক্ষমাণ ক্রিকেটারদেরকেও ১৮ নভেম্বর বিকাল চারটায় রিপোর্ট করতে বলা হয়েছে।

এশিয়া কাপে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও আয়োজক শ্রীলঙ্কা অংশ নেবে। এছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অংশ নেবে।

বাংলাদেশ দল : মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আরিফ হোসেন (সহ-অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাঈম হাসান, সাখওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হালিম।

অপেক্ষমাণ তালিকা : হাসান মাহমুদ, শাহদাত হোসেন, আব্বাস মুসা ও আকবর আলী।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের