শ্রীলঙ্কার সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ২২:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২২:২৬

জয়ের হাসি... বড় জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। বোলারদের দাপটে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ৮ উইকেটে। ৪১.৩ ওভারে অলআউট হওয়া আগে জিম্বাবুয়ে স্কোরে জমা করেছিল ১৫৪ রান। সেই লক্ষ্য ১৫৩ বল আগে ২ উইকেট হারিয়ে টপকে যায় উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।

সুরঙ্গা লাকমাল ও নুয়ান কুলাসেকারার পেস আগুনে শুরুতেই খেই হারিয়ে ফেলে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে। ২৯ রানে স্বাগতিকরা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যান-ব্রায়ান চারি (৭), ক্রেইগ এরভিন (০), সিকান্দার রাজা (১) ও শন উইলিয়ামসকে (৯)। চামু চিবাবা আউট হন ১৮ রান করে। টপ অর্ডারের ব্যর্থতার পর পিটার মুর খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস। এর পর অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩১ রানের ওপর ভর দিয়ে দেড় শ পেরোয় জিম্বাবুয়ের সংগ্রহ। অসেলা গুনারত্নে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা, লাকমাল ও নুয়ান প্রদীপ।

জবাবে ধনাঞ্জয় ডি সিলভার হার না মানা ৭৮ রানের ওপর ভর দিয়ে ২৪.৩ ওভারে জয় নিশ্চিত করে লঙ্কানরা। কুশল পেরেরা ২১, নিরোশান ডিকওয়েলা ৪১ রানে আউট হলেও ডি সিলভাকে সঙ্গ দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস (১২*)। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের