তিন বিভাগের নৈপুণ্যে জয়ে ফিরেছে বরিশাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২২:২৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:২৫

তিন বিভাগের নৈপুণ্যে জয়ে ফিরেছে বরিশাল চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে চট্টগ্রাম গিয়েছিল মুশফিকের বরিশাল বুলস। কিন্তু চট্টগ্রামে গিয়েই খেই হারিয়ে ফেলে তার দল। শেষ ৬ ম্যাচের সবকটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় দলটি।  হারের মধ্যে থাকা দলকে নিয়ে নানান অভিযোগও উঠে আসে। তবে সবকিছু ছাপিয়ে বৃহস্পতিবার জয়ে ফিরেছে বরিশাল বুলস।

এদিন সেরা চারের লড়াইয়ে থাকা রাজশাহী কিংসকে ১৭ রানে হারিয়ে আট পয়েন্ট তুলে নিলো দলটি। গত কিছুদিন ধরেই সংবাদ সম্মেলনে এসে মুশফিকের ফিল্ডিং নিয়ে নানান প্রশ্ন ছিল। বৃহস্পতিবার সেইসব ছাপিয়ে তিন বিভাগে ভালো করার কৃতিত্ব দিলেন সতীর্থদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘প্রথম বারের মতো আমরা তিন বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করতে সমর্থ হয়েছি। আজ ফিল্ডাররা ভালো ফিল্ডিং করেছে। টপ অর্ডারে রান এসেছে। মালান অসাধারণ ইনিংস খেলেছে। শেষ ওভারে নাফিসের দুটি ওভার বাউন্ডারি বড় স্কোর গড়তে সাহায্য করেছে। তিন বিভাগে আমরা ভালো করেছি বলেই জিতেছি।’

সমীকরণ বিবেচনায় সেরা চারে যাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছে বরিশার বুলস। যদিও মুশফিক মনে করছেন কাজটা কঠিন, ‘শুরুটা আমাদের ভালো ছিল। আমরা সেরা চারে যাওয়ার মতোই দল। কিন্তু মাঝে সময়টা খুব খারাপ কেটেছে। এই জয়টা পেয়ে ভালো লাগছে। আরও একটা ম্যাচ আছে। দেখা যাক কী হয়। তবে আমি মনে করি আমাদের সম্ভাবনা নেই!’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম