ভারতের ক্রিকেট বোর্ড ‘বিপথগামী সন্তান’

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ১৫:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:০৯

কীর্তি আজাদ লোধা কমিটির সুপারিশ না মানায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) একহাত নিলেন সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
দেশের অন্যসব খেলাতেও এধরনের প্রস্তাব থাকা উচিত মনে করেন তিনি। নাগপুরে এক সংবাদ সম্মেলনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই সংসদ সদস্য জানান, ভারতের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে কার্যকরী হবে লোধা কমিটির সুপারিশ। তাই এনিয়ে বিসিসিআইর বিরোধিতার সমালোচনা করলেন তিনি, ‘বিসিসিআই হচ্ছে বিপথগামী সন্তানের মতো। খেলনা কেড়ে নেওয়ার পর বাচ্চারা যেমন কাঁদে, ঠিক তেমন অবস্থা এই বোর্ডের।’ আজাদের প্রশ্ন, ‘কেন তারা লোধা কমিটির সুপারিশের বিরোধিতা করছে?’

ভারতীয় ক্রিকেটকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুপ্রীম কোর্টের নিয়োগ করা বিচারপতির নেতৃত্বে লোধা কমিটি গঠন করা হয়। কিন্তু তাদের সুপারিশ মেনে না নিতে প্রচেষ্টা চালাচ্ছে বিসিসিআই। তাদের এই বিরোধিতা মানতে পারছেন না আজাদ। এমনকি আইপিএলে বিশৃঙ্খলা তৈরিতে শুধু লোলিত মোদিকে দোষারোপকে যৌক্তিক মনে করেন না তিনি, ‘বিশৃঙ্খলার জন্য ২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলের তখনকার সব সদস্য দায়ি এবং শুধু লোলিত মোদিকে দোষারোপ করা অন্যায়। তখন কেন কেউ দ্বিমত পোষণ করল না?’ ক্রিকেটকে বাঁচানোর জন্য লোধা কমিটির সুপারিশ মানা খুব প্রয়োজন মনে করেন আজাদ।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম