আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৪:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৪

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির কোনও অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। এটিই বাংলাদেশি কোনও ক্রিকেটারের আইসিসি থেকে প্রাপ্ত প্রথম পুরস্কার। মুস্তাফিজুর রহমান

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বছর অভিষেকের পর থেকে অসাধারণ পারফরম্যান্সে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাঁহাতি এই বোলার। মুস্তাফিজের আগে ২০০৯ সালে প্রথমবারের মতো আইসিসির বিশ্ব টেস্ট একাদশে সুযোগ পেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মূলত, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় মুস্তাফিজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই সময়ে তিন ওয়ানডেতে মুস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট। অন্যদিকে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৯ উইকেট।
প্রসঙ্গত, চলতি বছর ইনজুরির কারণে ঘরের মাঠে দুটি ওয়ানডে সিরিজ, একটি করে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ মিস করেছেন এই ক্রিকেটার। সম্প্রতি ইনজুরি থেকে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছেন তিনি। বুধবার রাতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন তরুণ এই পেস তারকা। পেয়েছেন দুটি উইকেটও।
/আরআই/এআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম