ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম

ফজলুল বারী, ম্যাকলিন পার্ক, নেপিয়ার থেকে
০৩ জানুয়ারি ২০১৭, ১১:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১১:৫৮

 ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে রুবেল ফিরে আসায় বাদ পড়েছেন তাসকিন। ফিরে এসেছেন সৌম্য সরকার।

উল্লেখ্য ম্যাকলিন পার্কের মাঠে এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। তাই এ ম্যাচের মাধ্যমে ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় উঠে যাচ্ছে বাংলাদেশের নাম। এবারে নিউজিল্যান্ড সফরে এরমাঝে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতদ্যম বাংলাদেশের জন্যে আজ নতুন ও কঠিন এক পরীক্ষা। ওয়ানডে সিরিজে যাই ঘটুক টি-টোয়েন্টিতে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দলের কোচ এবং অধিনায়ক। ম্যাকলিন পার্কের উইকেট একটি ব্যাটিং উইকেট। সে কারণে টস জয় ছিল গুরুত্বপূর্ণ। টস জিতে প্রথমে ব্যাট নেওয়াকে তাই বাংলাদেশের জন্যে ভালোই হয়েছে বলা চলে। কারণ এ মাঠে টস জিতলে কিউই অধিনায়কও প্রথম ব্যাট নিতেন। তাতে বাংলাদেশের সামনে বড় একটি টার্গেটের ঝুঁকি থাকতো। এখন এখানে সন্ধ্যা ৭ টা বাজলেও আবহাওয়াকে রোদেলা বিকাল বলা চলে গ্রীষ্মে নিউজিল্যান্ডে সূর্য ডোবে অনেক দেরিতে। মঙ্গলবার সূর্যাস্ত হওয়ার কথা ৮ টা ৪২ মিনিটে। মাঠে আছেন খুব অল্প সংখ্যক বাংলাদেশি দর্শক। এরা মূলত অকল্যান্ড থেকে এসেছেন।

 /এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী