টেস্টে এমন নৈপুণ্যকে ‘শুরু’ হিসেবে দেখছেন মুশফিক

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৩ জানুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩০

টেস্টে এমন নৈপুণ্যকে ‘শুরু’ হিসেবে দেখছেন মুশফিক ওয়েলিংটনের মতো একটা ভেন্যুতে ৩৫৯ রানের রেকর্ড জুটি!  এটিকে আপনি বাংলাদেশের ক্রিকেটে কোন জায়গায় রাখতে চান? আজকের দিনটিকে কি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এক পা এগোনো মনে করেন?  সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্নই করা হয়েছিল শুক্রবার ওয়েলিংটন কীর্তির অন্যতম স্রষ্টা বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন মুশফিককে। জবাবে মুশফিক বলেন, ‘তাতো অবশ্যই। এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। কারণ গত এক দেড় বছর আমাদের ঘরের কন্ডিশনে ধারাবাহিকভাবে অনেক ভালো খেলছিলাম। দুই আড়াই বছর পর বাইরে টেস্ট সিরিজ খেলছি। তাই এটা আমাদের জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল। আবার শুধু আজকের খেলা নিয়ে বলবোনা যে আমরা অনেক ভালো টেস্ট টিম হয়ে গেছি। তবে এটা বলবো যে এটা আমাদের একটা শুরু এবং এই চ্যালেঞ্জটা যে কাউকে নিতে হতো।’

তিনি আরও যোগ করেন, ‘তামিম-মমিনুল আমাদের যে ভিত্তিটা করে দিয়ে গেছে। তাদের সে ভূমিকা আমাদের ব্যাটিং গ্রুপকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।  অনেক সাহসী করে তুলেছে। তাদের ভিত্তি থেকে শিখে আত্মবিশ্বাস নিয়ে আমরা আজ তা প্রয়োগ করেছি। এটা আমাদের নতুন একটা শুরু। বিদেশের মাটিতে যদি আমরা এভাবে ধারাবাহিকভাবে খেলতে থাকি তাহলে আগামী দুই বছরে আমাদের বিদেশের রেকর্ডগুলো অনেক ভালো হবে।’

শুরুটা ভালো হলেও মুশফিক অবশ্য বেশ সতর্ক। কারণ এখনও বাকি তিনটি দিন। সাকিব-মুশফিকের জুটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের ইনিংসের একটি ভালো দিক অবশ্যই  আছে। কিন্তু এরপরও ভুললে চলবে না টেস্টের বাকি আছে আরও তিনদিন। কারণ রেজাল্ট অনেক কিছু হতে পারে। তবে প্রথম দু’দিনের খেলার পর  অবশ্যই ভালো লাগছে। বিদেশের মাটিতে এই নিউজিল্যান্ডে এই মাঠে এটি অবশ্যই একটি রেকর্ড। এই রেজাল্টটা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তখন নিশ্চয়ই আরও ভালো লাগবে। এটার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এখন পর্যন্ত শুধু মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্যে এটি একটি সেরা জুটি।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী