শচীনের পাশে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮

ওয়ার্নারের সেঞ্চুরি উদযাপন অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ১২৮ বলে ১৭৯ রানের দাপুটে ইনিংস খেলে রেকর্ড বইয়ে ঢুকে গেছেন ডেভিড ওয়ার্নার। ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের পাশে তো বসেছেনই, ওয়ানডের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে গড়েছেন কয়েকটি জাতীয় রেকর্ড।

ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি ১৫০’র উপরে ইনিংস

ওয়ানডের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি দেড়শতাধিক রানের ইনিংস খেলার কৃতিত্বে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন ওয়ার্নার। শচীন যেখানে বিশ্ব রেকর্ড সংখ্যক ৪৬৩ ম্যাচ খেলেছেন, সেখানে মাত্র ৯৩ ম্যাচ খেলেছেন অজি ওপেনার।

অ্যাডিলেডে ঝোড়ো এ ইনিংস খেলে ক্রিস গেইল, সনাৎ জয়াসুরিয়া ও রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন ওয়ার্নার। তারা তিনজন দেড়শতাধিক রানের ইনিংস খেলেছেন চারবার।

অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ওয়ার্নারের

আর মাত্র ৭টি রান করলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারতেন ওয়ার্নার। কিন্তু সেটা না হলেও এ তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। তার ১৭৯ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ১৮১* ও ১৮৫* রান নিয়ে তার উপরে আছেন ম্যাথু হেইডেন ও শেন ওয়াটসন।

ওয়ার্নারকে দারুণ সঙ্গ দিয়েছেন হেড (বাঁয়ে) অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওয়ানডে জুটি

ওয়ার্নার ও হেডের ২৮৪ রানের জুটিটি যে কোনও উইকেটে অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটিতেও অংশীদার ছিলেন ওয়ার্নার। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে পার্থে স্টিভেন স্মিথের সঙ্গে তার ২৬০ রানের জুটিটি ছিল এতদিন সর্বোচ্চ। এছাড়া প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটির মালিক এতদিন ছিলেন অ্যারন ফিঞ্চ ও শন মার্শ (২৪৬)।

ওয়ানডের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ জুটি

প্রথম উইকেটে ওয়ার্নার ও হেডের ২৮৪ রানের জুটি ওয়ানডেতে যে কোনও উইকেটে পঞ্চম সর্বোচ্চ। ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ জুটি হলো ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের।

তবে উদ্বোধনীতে ওয়ার্নার-হেডের এ জুটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বকালের সর্বাধিক রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও সনাৎ জয়সুরিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে ১১ বছর আগে হেডিংলিতে ২৮৬ রানের জুটি গড়েছিলেন তারা। সূত্র- ফক্সস্পোর্টস

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে