টি-টোয়েন্টিতে ডিআরএস চান মরগান

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ১২:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১২:৪১

   টি-টোয়েন্টিতে ডিআরএস চান মরগান ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর আম্পায়ারিং নিয়ে হতাশা ঝরেছে মরগানের কণ্ঠে। এমনকি টি-টোয়েন্টিতে ডিআরএস-এর পক্ষেও যুক্তি দাঁড় করিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৫ রানে হেরেছে ইংল্যান্ড। যেই ম্যাচে হারের হতাশা তো ছিলই। সঙ্গে ছিল বাজে আম্পায়ারিং। আর তাতেই ক্ষোভ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এয়োইন মরগান। বলেছেন, ‘সত্যিই হতাশাজনক। ২০তম ওভারে এরকম ঘটনায় মোমেন্টামটাই পাল্টে গেছে। ওই সময় শুরুর ওভারে একজন ব্যাটসম্যানকে এভাবে হারানোটা সত্যিই বড় ধাক্কার ছিল।’

নাগপুরে শেষ ওভারে জো রুটকে এলবিডব্লুতে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার শামসুদ্দীন। যদিও বলটি ব্যাটের কানায় লেগেছিল। তখন ৩৮ রানে ব্যাট করছিলেন রুট। এমন ঘটনায় ম্যাচ রেফারিকে নিজেদের প্রতিক্রিয়া জানানোর কথা বলেন অধিনায়ক মরগান, ‘আমরা পরের ম্যাচের আগেই কিছু করে রাখতে চেয়েছিলাম। এ নিয়ে আমাদের প্রতিক্রিয়া ম্যাচ রেফারিকে পাঠানো হয়েছে।’

সফরে ডিআরএস ব্যবহার করা হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই কোনও ব্যবস্থা। এ সময় টি-টোয়েন্টিতে ডিআরএস না ব্যবহারে খেদ প্রকাশ করেন মরগান, ‘আমি সত্যি বিস্মিত যে বাকি দুই ফরম্যাটে ডিআরএস থাকলেও টি-টোয়েন্টি কেনও নেই? আমি এটাকে এই ফরম্যাটে না ব্যবহারের কোনও কারণ দেখি না।’

ডিআরএস নিয়ে নিজের উদ্বেগের কথা এভাবেই ব্যাখ্যা করেন মরগান, ‘যদি বিশ্বকাপের মতো খেলাও হয় তাহলেও গ্রহণ করা উচিত। যদি আজকে রাতে বিশ্বকাপের খেলা হতো তাহলে আমরা ছিটকে যেতাম। মূল উদ্বেগের বিষয় হলো এটার ব্যবস্থা এই ফরম্যাটে নেই। টেস্ট, ওয়ানডের মতো এই ফরম্যাটেও এর উপযোগিতা রয়েছে।’  

/এফআইআর/      

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম