চোটে ছিটকে গেলেন ইমরুল, যাচ্ছেন মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৭

ইমরুল কায়েস নিউজিল্যান্ড সফরে ঊরুতে চোট পাওয়া জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ভারতের বিপক্ষেও একমাত্র টেস্টে খেলতে পারছেন না। তার পুরানো ব্যথা আবার ফিরে আসায় দেশে ফিরতে হচ্ছে তাকে। তার জায়গায় ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগেই ইমরুলের খেলা নিয়ে সংশয় জানান নির্বাচক ও ফিজিওরা। যদিও অনেকটা সেরে উঠেছিলেন তিনি। কিন্তু তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না সেটা পরিষ্কার করে জানা যায়নি। প্রস্তুতি ম্যাচেও তাকে খেলানো হয়েছে। মাত্র ৪ রানে আউট হয়েছেন। সর্বশেষ সোমবার বিকেলের দিকে জানা গেল, চোটে আর খেলা হচ্ছে না ইমরুলের।

গত নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ইমরুল। এর পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে আর খেলা হয়নি তার। আগেভাগে দেশে ফিরে আসেন এ ওপেনার।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘ইমরুল চোটে পড়ে খেলতে পারছেন না। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন মোসাদ্দেক।’ দলে ডাক পাওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট লিগে জয় পেয়েছে মোসাদ্দেকের দল দক্ষিণাঞ্চল। জানা গেছে মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা হবেন তিনি। এখনও টেস্টে অভিষেক হয়নি মোসাদ্দেকের।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের