রিভিউতে তামিমের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮

রিভিউতে তামিমের বিদায় ৪৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। অশ্বিনের বলে কোহলিকে ক্যাচ দিয়ে ফেরেন ৩ রানে ব্যাট করতে থাকা তামিম ইমকবাল। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০ রান।

অশ্বিনের বলে তামিমকে অবশ্য শুরুতে আউট দেননি আম্পায়ার। কিন্তু কোহলি রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লেগে বল লাগে প্যাডে।  সেই বল ক্যাচ ধরেন কোহলি।  এরপরেই সাজঘরে ফেরেন তামিম। ক্রিজে আছেন মুমিনুল হক ১৫ ও সৌম্য সরকার ২০।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রান তুলেই চা বিরতিতে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে আগেই এগিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৪৫৮ রান। এই টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য এখন ৪৫৯ রান।  

নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্রুতগতিতে পুঁজি বাড়ায় স্বাগতিকরা। যদিও খেলার ধারায় ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে সেই তাসকিনের আঘাতেই উইকেট হারায় ভারত। চতুর্থ ওভারে তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন মুরালি বিজয়। এই ওপেনার ফেরেন ৭ রানে। একওভার পর ফের আঘাত হানেন এই পেসার। এবার ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল।  খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (১০)।  দ্রুত গতিতে দুটি উইকেট পড়ে যাওয়ার পরও আগ্রাসী মনোভাব থামায়নি ভারত।  তৃতীয় উইকেটে সেই লক্ষ্যেই ৬৭ রানের জুটি গড়েন কোহলি-পূজারা।  যদিও সেই জুটিতে আঘাত হানেন সাকিব আল হাসান।  অবশ্য এর এক বল আগেই সুইপ করতে গিয়ে পরাস্ত হয়েছিলেন কোহলি। লেগ বিফোরের হাল্কা আবেদনও করেছিলেন সাকিব।  কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

কোহলি বিদায় নিলে তৃতীয় উইকেটে ৩৮ রান করেন পূজারা ও রাহানে। ধীরে ধীরে হুমকি হয়ে দাঁড়ানো এই জুটিকেও ভেঙে দেন সাকিব। তার বলে বোল্ড হয়ে ফেরেন ২৮ রানে ব্যাট করতে থাকা রাহানে। হাফসেঞ্চুরি তুলে ৫৪ রানে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা। এছাড়া রবিন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত থাকেন।   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম