অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৯

আফ্রিদি পাকিস্তান সুপার লিগে সাকিব-তামিমদের দলেই খেলছিলেন শহীদ আফ্রিদি। এতদিন ছিলেন দলের বাইরে। তাই তার অবসর নিয়েই কথাও হচ্ছিল বেশ কিছু দিন ধরে। যদিও তার অবসর নিয়ে প্রতিবারই মঞ্চস্থ হয়েছে নাটক! এবার আর সেদিকে হাঁটলেন না পাকিস্তানি অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন আফ্রিদি।

পেশোয়ার জালমি রবিবার করাচির কাছে হেরেছে ৯ রানের ব্যবধানে। ওই ম্যাচেই ঝড় তুলেছিলেন। বিদায় নেওয়ার আগে করেছিলেন ২৮ বলে ৫৪ রান। ছিল ৩টি চার ও ৫টি ছয়। অবশ্য এর আগে সাকিব-তামিম নিজেদের ইনিংস বেশি বড় করতে পারেননি। ওপেনার তামিম ১৬ রানে ফিরলেও সাকিব বিদায় নেন ১৮ রানে।  ১৯.৫ ওভারে পেশোয়ার গুটিয়ে যায় ১৬৫ রানে।

এর আগে টস হেরে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে করাচি। সাকিব ২ ওভারে ১৪ রান দিয়ে নেন একটি উইকেট।

এমন ম্যাচে হারের পর নিজের বিদায়ের কথা জানিয়ে আফ্রিদি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে আমার বিদায় বলতে হচ্ছে।আমি আমার ভক্তদের জন্যই এখন খেলছি। এই লিগে আরও দুই বছর খেলবো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতেই হচ্ছে। আমি আমার দেশের জন্য পেশাদারভাবে ও গুরুত্ব দিয়েই এতদিন খেলেছি।’

ক্যারিয়ারে অবসর নিয়ে অনেক আচমকা সিদ্ধান্তই দিয়েছেন আফ্রিদি। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১০ সালে। ২০১৫ বিশ্বকাপে খেলার পরই ওয়ানডে থেকে নেন অবসর। এরপর ২০১৬ বিশ্ব টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে দলে আর ডাক পাননি তিনি। যদিও বেশ কয়েকবার পিসিবি বলেছিল আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে তার জন্য ফেয়ারওয়েল ম্যাচের ব্যবস্থা করা হবে।     

/এফআইআর/  

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের