শ্রীলঙ্কায় বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন ফিজিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৭

মারিও ভিল্লাভারায়েন ২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। ওইবার তারকা সমৃদ্ধ দলটির বিপক্ষে অসাধারণ ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে লড়াইয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল টাইগাররা।

ওই সফরে ব্যক্তিগত অর্জনও বেশ সমৃদ্ধ হয়েছিল ক্রিকেটারদের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি আসে ওই সফরের গলে টেস্টে। মুশফিকুর রহিম ২০০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন।

এর পর কেটে গেছে আরও তিন বছর। বাংলাদেশ এই কয়েক বছরে আরও উন্নতি করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা দলের শক্তি আগের চেয়ে অনেক কমেছে। দলে নেই দুই তারকা ক্রিকেটার- মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

এতো সব সমীকরণ যখন সামনে রেখে বাংলাদেশের ফিজিও মারিও ভিল্লাভারায়েন এক কথায় বলে দিলেন আগামী ৭ মার্চ থেকে শুরু হওয়া এই সিরিজে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ অনেকখানিই এগিয়ে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে টাইগারদের তিনদিনের ক্যাম্প। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টাইগারদের ক্যাম্প চলবে। সেখানেই দলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ভিল্লাভারায়েন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘শ্রীলঙ্কায় শেষ সিরিজটাতে ভালো করেছিল বাংলাদেশ। আমাদের ক্রিকেটাররা এখন আগের চেয়েও বেশি অভিজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার আমাদের জন্য একটি দারুণ সিরিজ অপেক্ষা করছে। ভালো সুযোগ রয়েছে আমাদের।’

অনুশীলনে মুশফিকুর রহিম সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভিল্লাভারায়েন বলেন, ‘গত দুটি সিরিজের ফলাফল দেখলে হয়তো যে কেউ হতাশ হতে পারে। কিন্তু আমি মনে করে প্রতিটি ম্যাচই আমাদের ছেলেরা জয়ের সুযোগ তৈরি করেছিল। এই বিষয়গুলো খুবই ইতিবাচক। আশা করি সামনে আমরা জয়ের ধারায় ফিরতে পারব।’

শুক্রবার সকাল দশটায় ১৩ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রথম দিনের ক্যাম্প। নামাযের জন্য দুই ঘণ্টা বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে ফের শুরু হয়েছে ক্যাম্প। শুরুতে অবশ্য খেলোয়াড়দের নিয়ে আলাদা কাজ করেছেন ভিল্লাভারায়েন।

খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ফিজিও বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদা করে কাজ করেছি। কিছু পরীক্ষা নিয়েছি। সফরে যাওয়ার আগে খুব বেশি সময় পাচ্ছি না ফিটনেস নিয়ে কাজ করার। আমরা গত ৬ মাস খেলার মধ্যেই ছিলাম। এই সময়ে ছেলেরা ব্যাটিং-বোলিং অনেক বেশি করার সুযোগ পেয়েছে। তারা ক্লান্ত ছিল। এই মুহূর্তে তাদের একটা বিরতির প্রয়োজন ছিল। শ্রীলঙ্কায় যাওয়ার আগে যতদিন সময় পাব ততদিন ছাড়াও সিরিজের মাঝামাঝি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম