মিসবাহর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজ যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৮:৫০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:৫০

মিসবাহ উল হক অধিনায়ক থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল মিসবাহ উল হকের হাতে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব তার হাতেই থাকছে।

পিসিবি সভাপতি শাহরিয়ার খান তার এ সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। মিসবাহর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এপ্রিল-মেতে ক্যারিবীয় দ্বীপে তিন টেস্টে মিসবাহর সহকারী থাকবেন সরফরাজ আহমেদ।

অস্ট্রেলিয়া থেকে ফিরে মিসবাহ জানান পাকিস্তান সুপার লিগে কেমন খেলেন তার উপর ভিত্তি করে ভবিষ্যত নির্ধারণ করবেন। লিগ চলার সময় তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজে তার যাওয়ার সম্ভাবনা বেশি। তার দল ইসলামাবাদ ইউনাইটেড টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর মিসবাহ বলেন, পাকিস্তানে ফিরেই বোর্ড সভাপতি শাহরিয়ার খানকে সিদ্ধান্তের কথা জানাবেন।

পিসিবি এক বিবৃতিতে চূড়ান্ত কথা জানায়, ‘বোর্ড চেয়ারম্যানের কাছে পাকিস্তান টেস্ট দলের অধিনায়কত্ব করে যাওয়ার দৃঢ় ইচ্ছা জানিয়েছেন মিসবাহ উল হক। আগামী ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য তার এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বোর্ড প্রধান। এছাড়া পাকিস্তান টেস্ট দলের সহঅধিনায়ক নির্বাচিত করা হয়েছে সরফরাজ আহমেদকে।’ ২২ এপ্রিল থেকে শুরু হবে টেস্ট সিরিজ। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের