ফের প্রশ্নবিদ্ধ হলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৫:৪৬আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:৫৬

ফের প্রশ্নবিদ্ধ হলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা অনেক জোর খাটিয়েই পাকিস্তানে পিএসএল ফাইনাল আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেই আয়োজনের সফলতা নিয়ে ঢোল পিটিয়েছিল খোদ পিসিবি নিজেই! এমন অবস্থাতেই ওই ফাইনালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। খেলা শুরুর আগে ওই দিনই কড়া নিরাপত্তার মাঝে খেলোয়াড়দের ড্রেসিংরুমে ঢুকে পড়েছিলেন এক পাকিস্তানি দর্শক। বিষয়টি নিজেই জানিয়েছেন পাকিস্তান সফর করা বিদেশি ক্রিকেটার ডেভিড মালান। ‍

তিনি জানিয়েছেন, পাকিস্তানি সবুজ পোশাক পড়েই সাজঘরে ঢুকেছিলেন ওই দর্শক। তার মুখে পাকিস্তানের পতাকা আঁকা ছিল। সেখানে ঢুকে সেলফি তুলতে অনুরোধ করেছিলেন। যদিও মালান নিরাপত্তা রক্ষীদের দৃষ্টি আকর্ষণ করলে সঙ্গে সঙ্গেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

এত কড়া নিরাপত্তার পরেও কিভাবে এমনটি হলো বিষয়টি জানতে চাওয়া হলে পিএসএল নিরাপত্তা প্রধান মোহাম্মদ আজম খান বলেন, ‘এটা আসলেই ভাববার বিষয় যে এত চেকিংয়ের পরেও কিভাবে ওই দর্শক সহজেই ঢুকে গেলো। এটা এমন সময়ে হয়েছে, যখন সব খেলোয়াড়রা ওই সময় ব্যস্ত ছিলেন।’

অবশ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব কিছুই করেছিল পাকিস্তান। যখনই এর ভেন্যু লাহোরকে করা হলো, তখনই আইসিসি ও ফাইকা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল সব কিছু পর্যবেক্ষণ করতে।  কারণ এই গাদ্দাফি স্টেডিয়ামের কাছেই জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা।  তাই ওই দিন ১০ হাজার নিরাপত্তা রক্ষী ছিলেন ম্যাচকে ঘিরে। সঙ্গে ছিল পাঞ্জাব পুলিশ ও পাকিস্তানের পার্লামেন্টারি ফোর্স। ‍পুরো স্টেডিয়ামে ছিল তিন স্তরের নিরাপত্তা। এমনকি এক কিলোমিটারের মধ্যে কোনও যানবাহন প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এত কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও ড্রেসিং রুমে হঠাতই একজনের অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ এই ক্রিকেটার। ক্রিকইনফো।   

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের