‘নতুন ঘরে’ নাফীস-সানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২৩:৪৩আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২৩:৪৩

‘নতুন ঘরে’ নাফীস-সানি দুই দিনব্যাপী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের খেলোয়াড় দলবদলের শেষ দিনে আজ শনিবার ঘর গুছিয়েছে প্রাইম দোলেশ্বর, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দলবদলে নতুন দলে যোগ দিয়েছেন শাহরিয়ার নাফীস, অলক কাপালি, আরাফাত সানি, শামসুর রহমান শুভ।

শাহরিয়ার নাফিস ব্রাদার্স ইউনিয়ন থেকে, ‘নারী কেলেঙ্কারি’তে জড়িয়ে বর্তমানে জামিনে থাকা আরাফাত সানি ও মার্শাল আইয়ুব শেখ জামাল ধানমণ্ডি থেকে প্রাইম দোলেশ্বরে যোগ দিয়েছেন। লেগ স্পিানার জুবায়ের হোসেন আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন মোহামেডোনে। মোহামেডানে এসেছেন শামসুর রহমান শুভ ও রনি তালুকদার; তারা ছেড়েছেন প্রাইম ব্যাংক ও গাজী ক্রিকেটার্স। 

তিন সাবেক জাতীয় ক্রিকেটার অলক কাপালি, জুনায়েদ সিদ্দীক ও ধীমান ঘোষকে দলে টেনেছে ব্রাদার্স ইউনিয়ন। কাপালি গত মৌসুম কাটিয়েছেন গাজী ক্রিকেটার্সে, ধীমান ভিক্টেরিয়া ও জুনায়েদ লিজেন্ডস অব রুপগঞ্জে। ব্রাদার্স দলে টেনেছে যুব দলের সাবেক ব্যাটসম্যান মাইশুকুর রহমানকেও। 

শিরোপাধারী আবাহনী প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সক্রিয় ছিল। এদিন তারা সাত জন ক্রিকেটার সই করায়। এরা হলেন আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরি, কাজী সাইফ হাসান, কাজী অনিক ইসলাম, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ ফুরকান।

আগামী ৭  এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান