মুশফিকদের পরিশ্রমে ভীষণ খুশি হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
১৯ মার্চ ২০১৭, ২৩:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২৩:৪৭

মুশফিকদের পরিশ্রমে ভীষণ খুশি হাথুরুসিংহে বিদেশের মাটিতে প্রতিপক্ষকে কোণঠাসা করে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। তাও সেটা নিজেদের শততম টেস্টে এসে। কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটের অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জয়ের জন্য শিষ্যদের পরিশ্রমের প্রশংসা করেছেন প্রধান কোচ হাথুরুসিংহে, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি ভীষণ খুশি। জয়ের জন্য তারা কঠোর পরিশ্রম করেছে। গল টেস্ট হারের পর নিজেরা সভা করেছে। নিজেদের ভুলগুলো নিয়ে নিজেরাই আলোচনা করেছে। এটা খুবই ইতিবাচক দিক ছিল। আমি মনে করি এই কারণেই এই জয় এসেছে।’

তামিমের আউটে ড্রেসিংরুমে বিরক্ত প্রকাশ করেছিলেন হাথুরুসিংহে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি হতাশ ছিলাম, তার এই ধরনের আউটে। ওই সময়ে সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তামিম আক্রমণে যেতে চেয়েছিল।’

মুশফিকের মতো হাথুরুসিংহেও মনে করেন খেলার মোড় ঘুড়িয়ে দিয়েছে মুস্তাফিজের ওই স্পেলটাই। ৭ ওভার বোলিং করে মুস্তাফিজ তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। বাংলাদেশের কোচের বক্তব্য, ‘আমি মনে করি মুস্তাফিজের ওই স্পেলেই আমরা ম্যাচে ফিরি। সে কঠিন মুহূর্তে দারুণ বল করেছে, যা অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট।’

সপ্তাহ খানেক আগে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাথুরুসিংহে। প্রশ্ন তোলাটা যৌক্তিত ছিল বলে মনে করেন বাংলাদেশ দলের এই কোচ। এমনকি বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে খোলামেলা আলোচনাও হয়েছে তার। যার ফলাফল সাকিবের এই সাফল্য, ‘২০১০-১১ মৌসুমের দিকে ওর বোলিংয়ের ভিডিও দেখেছিলাম। সেখানে সে অসাধারণ ছিল। ওই ভিডিও দেখে আমি ওর সঙ্গে আলোচনা করেছি। যার ফল হিসেবে এই ম্যাচে সে ভালো কিছু করে দেখিয়েছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ