টাইগারদের পা এবার ডাম্বুলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৩ মার্চ ২০১৭, ১২:৩০আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১২:৩০

টাইগারদের পা এবার ডাম্বুলায় আপাতত কলম্বোর পর্ব চুকিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ডাম্বুলার উদ্দেশে রওয়ানা হয়ে ডাম্বুলায় পৌঁছেছে মাশরাফি বাহিনী। শততম টেস্ট জয় এবং প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তা- সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই নতুন শহরে আসলো হাথুরুসিংহের শিষ্যরা।

আপাতত কলম্বো পর্ব শেষ করে টাইগাররা এখন ডাম্বুলায়। গলে প্রথম টেস্ট খেলে কলম্বোতে এসে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। নিজেদের শততম ম্যাচটি জয় দিয়ে রঙিন করেছে মুশফিক-সাকিবরা। এরপর বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আপাতত কলম্বোর পর্ব চুকিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ডাম্বুলার উদ্দেশে রওয়ানা হয়ে ডাম্বুলায় পৌঁছেছে মাশরাফি বাহিনী। শততম টেস্ট জয় এবং প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তা- সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই নতুন শহরে আসলো হাথুরুসিংহের শিষ্যরা।

টেস্ট সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন তামিম, সাকিব।  ছুটি শেষে দুজনই স্কোয়াডে যোগ দিয়েছেন।

তবে আজ ডাম্বুলায় পৌঁছেই অনুশীলন করছে না বাংলাদেশ। শুক্রবার সফরকারী দল দুপুর ২টায় অনুশীলনে নামবে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ফের কলম্বোতে ফিরে আসবে মাশরাফিরা। সেখানে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে কলম্বোর এসএসসি মাঠে।  এছাড়া টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচও হবে কলম্বোতে। ম্যাচ দুটি হবে ২ ও ৬ এপ্রিল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম