চোট নিয়েই খেলার অনুমতি পেলেন ডি কক

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ১৩:১৯আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৩:৪৫

চোট নিয়েই খেলার অনুমতি পেলেন ডি কক সিরিজের তৃতীয় টেস্টে কিউইদের বিপক্ষে খেলতে পারার অনুমতি পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। হ্যামিল্টনে তার খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চোটে জর্জরিত হয়ে আছে নিউজিল্যান্ড। যার কারণে ছিটকে যেতে হচ্ছে অনেককেই। উল্টো দিকে নিজেদের স্কোয়াডে চোটপ্রাপ্ত তারকাদের দিয়েই খেলছে দক্ষিণ আফ্রিকা। যার ফলে সিরিজের তৃতীয় টেস্টে কিউইদের বিপক্ষে খেলতে পারার অনুমতি পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। হ্যামিল্টনে তার খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত তার তর্জনীর সার্বিক চোটের অবস্থা যাচাই বাছাই করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া ম্যানেজমেন্ট।

যদিও পুরোপুরি সুস্থ হতে আরও চার সপ্তাহ সময় লাগবে বলেই জানানো হয়েছে। তাই আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা এই তারকার। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড টেস্টে তাকে পুরোপুরি সুস্থভাবে পেতেই এমনটি করেছে ম্যানেজমেন্ট।

অবশ্য পুরোপুরি সুস্থ না হওয়ার পরেও ডি কককে নিয়ে ঝুঁকি নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক ফাফ ‍দু প্লেসিস, ‘খেলাটা অনেক বড়। আর কুইন্টন এমনই একজন যাকে বদলিয়ে আরেকজনকে দিয়ে খেলানো যায় না। আমার কাছে কুইন্টন সবসময়ই গুরুত্বপূর্ণ। তার যেই সমস্যা রয়েছে উইকেটকিপার হিসেবে এটা তারই অংশ বলে আমি মনে করি।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের