শেষ টেস্টে খেলা নিয়ে নিশ্চিত নন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ১৭:০৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৭:১০

শেষ টেস্টে খেলা নিয়ে নিশ্চিত নন কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচিতেই কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে নানা জল্পনা-কল্পনা। যার ডালপালা গিয়ে পৌঁছেছে চতুর্থ ও শেষ টেস্টও! তবে স্বয়ং বিরাট কোহলিই জানালেন শেষ টেস্টে তার খেলা নিয়ে সংশয়ের কথা। শনিবার সকালের আগে তার খেলা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না তিনি। এমনকি জানালেন ফিটনেস পরীক্ষার পরই জানা যাবে আসল তথ্য!

ইতোমধ্যেই তার বদলি হিসেবে বৃহস্পতিবার ডাকা হয়েছে মুম্বাইয়ের শ্রেয়াস আইয়ারকে। শুক্রবার সকালেই দলের অনুশীলন যোগ দিয়েছেন। নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন। তবে ভারতের অধিনায়ক এদিন কোনও অনুশীলন করেননি।

নিজের কাঁধের চোট নিয়ে বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘ফিজিও আমাকে আরও সময় নিতে বলেছেন। ধারনা করছি আজ রাত অথবা কালকেই এ নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারবো।’

এই চোট যে কোহলিকে স্বস্তি দিচ্ছে না সেটাও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করছে তার চোটগ্রস্ত এই কাঁধ। ফিল্ডিংয়েও সমস্যা হচ্ছে কিন্তু ব্যাটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি, ‘আমি বলবো না এটা স্বাভাবিক কিছু। আর ১০০ভাগ ফিটনেস নিয়ে খেলা মানে ভিন্ন কিছুই।’

অধিনায়ক কোহলি আরও জানিয়েছেন এই ম্যাচ কোনওভাবেই হাতছাড়া করতে চান না তিনি। কিন্তু সুস্থ হওয়ার আশা করা ছাড়া কিছুই করার নেই তার পক্ষে!

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের