আইপিএল নয়, দেশের জন্য মুস্তাফিজকে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৪ মার্চ ২০১৭, ২০:০৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:১০

আইপিএল নয়, দেশের জন্য মুস্তাফিজকে চান মাশরাফি মুস্তাফিজকে আইপিএলে না খেলে জাতীয় দলের হয়ে সব ম্যাচে খেলার ‘আহবান’ জানিয়েছেন মাশরাফি। শুক্রবার ভারতীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মাশরাফি এই মন্তব্য করেন।

গত আইপিএলে খেলতে গিয়েই চোট বাঁধিয়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবগুলো ম্যাচে মাঠে নেমেছিলেন তরুণ এই কাটার মাস্টার। তার দৃঢ়তায় গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স।

এরপর কাঁধের ইনজুরি নিয়ে সাসেক্সের হয়ে খেলতে গিয়েই বাঁধে আসল বিপত্তি। মাত্র দুটি ম্যাচ খেলেই অস্ত্রপচার করতে হয় কাঁধে। এরপর প্রায় ৭ মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে নিউজিল্যান্ড সিরিজে ফেরেন মুস্তাফিজ। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ মিস হয় মুস্তাফিজের।

নিউজিল্যান্ডে গিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় বিরতি দিয়ে দিয়ে খেলানো হয়েছিল মুস্তাফিজকে। এরপর হায়দরাবাদ টেস্টেও খেলা হয়নি গত বছর আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পাওয়া মুস্তাফিজের।

এরপর শ্রীলঙ্কায় পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলোও খেলবেন। এমন অবস্থায় অতিরিক্ত খেলার কারণে তার কাঁধে চাপ পড়তে পারে।

শ্রীলঙ্কা সিরিজ শেষে অল্প কিছুদিন বিশ্রাম পেয়ে আয়ারল্যান্ড সফর, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। তার আগে মুস্তাফিজ যাবে আইপিএল খেলতে। আগামী ৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলবে আইপিএলের এবারের আসর। শ্রীলঙ্কা সফর শেষ করেই মুস্তাফিজকে ভারতে যেতে হবে।  এই অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে সবগুলো ম্যাচ খেললে মুস্তাফিজের কাঁধে চাপ পড়তে পারে। মুস্তাফিজের জন্য এটা কতটা কঠিন হবে। ভারতীয় সাংবাদিকের করা এমন প্রশ্নে মাশরাফি সরাসরি জানিয়ে দিলেন, ‘মুস্তাফিজের ফিটনেসের জন্য ওর যদি বিশ্রাম লাগে, তবে সেটা ফিজিও ট্রেনাররা আলোচনা করবেন। আমি মনে করি, আইপিএল না খেলে যদি জাতীয় দলের হয়ে সব ম্যাচ খেলে, সেটাই ভালো। কারণ সবার আগে দেশ।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম