মিরাজের প্রশংসায় তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ০৩:০৭আপডেট : ২৬ মার্চ ২০১৭, ০৩:১১

মিরাজের প্রশংসায় তামিম টেস্ট অভিষেকেই আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই আলো টানা ৭ টেস্ট পর্যন্ত নিজের দিকে ধরে রেখেছেন ২০ বছর বয়সী এই অলরাউন্ডার। এবার আলোকিত করলেন ওয়ানডে অভিষেকটাও।

শনিবার ১২৩ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে মিরাজের। ৫০ ওভারের ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িযেছেন মিরাজ। শুরুতেই কুশল মেন্ডিসের মতো ভয়ঙ্কর এক খেলোয়াড়কে ফেরান ডানহাতি এই স্পিনার। এরপর নেন আরও একটি। লঙ্কান দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলা চান্ডিমালকে দ্বিতীয় শিকার বানিয়ে সাজঘরে ফেরত পাঠান। ওই সময় চান্ডিমালকে আউট না করলে বিপদে পড়তে পারত বাংলাদেশ।

সেটা হয়নি মিরাজেই ঘূর্ণিতেই। সৌম্য সরকারের দারুণ এক ক্যাচে ফিরে গেলে তরুণ এই অলরাউন্ডার নিজের অভিষেক ম্যাচে ৪৩ রান খরচায় দুটি উইকেট অর্জন করেন।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মিরাজ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। কিন্তু তারা শরীরিক ভাষাতে আত্মবিশ্বাস কমতি ছিল না কোনও। তামিম এমন মিরাজকে পেয়ে দারুণ খুশি। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডারকে প্রশংসার বন্যায় ভাসালেন তামিম, ‘ওর অভিষেকটা অসাধারণ হয়েছে। আমার ওকে দেখে একবারও মনে হয়নি যে, প্রথমবার ওয়ানডেতে খেলছে। আমার কাছে মনে হয়েছে ও খুবই আত্মবিশ্বাসী একটা ছেলে। আমি আশা করি সে অনেক দূর যাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম