সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ১২:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১২:২২

সিরিজ জিতল পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় দিয়েই সিরিজে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। হয়তো প্রত্যাশা ছিল শেষ ম্যাচ জিতে সিরিজ ভাগাভাগি করবে স্বাগতিকরা। উল্টো শেষ ম্যাচে ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। শেষ টি-টোয়েন্টিতে সফরকারীরা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৮ উইকেট হারিয়ে তোলে ‍১২৪ রান। সর্বোচ্চ ৪০ রান আসে চ্যাডইক ওয়ালটনের ব্যাট থেকে। ৩৭ রান আসে অধিনায়ক ব্রাথওয়েটের ব্যাট থেকে।

পাকিস্তনের পক্ষে সমান দুটি উইকেট নেন হাসান আলী ও শাদাব খান।

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। খেলতে নেমে শুরুটা দুর্দান্তই করেছিল সফরকারীরা। কামরান আকমল ও আহমেদ শেহজাদের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। আকমল ২০ রানে ফিরলেও ৫৩ রান করে ফেরেন ওপেনার শেহজাদ। এছাড়া বাবর আজম ৩৮ রান করে বিদায় নেন।

ক্যারিবীয়দের পক্ষে কেসরিক উইলিয়ামস নেন দুই উইকেট।  পাকিস্তানের হয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান আলী আর সিরিজসেরা শাদাব খান।

/এফআইআর/     

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম