মাশরাফির সিদ্ধান্তে স্তব্ধ হয়ে পড়েন দলের সবাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ১৭:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:১২

মাশরাফির সিদ্ধান্তে স্তব্ধ হয়ে পড়েন দলের সবাই বাংলাদেশের ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি শুধু একজন নেতাই নন, ক্রিকেটারদের কাছে অভিভাবকের মতো। সতীর্থদের জন্য লড়াই করার ক্ষেত্রেও তার জুড়ি নেই। সর্বশেষ মাহমুদউল্লাহকে ওয়ানডে দলে ফেরাতে রীতিমতো ‘যুদ্ধ’ করেছিলেন মাশরাফি!

আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাংলাদেশ একজন যোদ্ধাকে হারাতে যাচ্ছে। মঙ্গলবার ম্যাচ শুরুর আগে মাশরাফি হুট করেই ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি এই ফরম্যাটে আর খেলবেন না।

হঠাৎ নেওয়া মাশরাফির এই সিদ্ধান্তের পর আর সবার মতো হতবাক তার সতীর্থরা। কারণ আগে থেকে কেউ কিছু জানতে না। মাশরাফি অবশ্য মাঠেই তাদের শান্ত হতে বলেন। ম্যাচ জিততে সবাইকে শক্ত হওয়ার আহ্বান জানান। বুধবার খেলোয়াড়দের টিম হোটেলে মোসাদ্দেক অবসরের ঘোষণার পর দলের মানসিক অবস্থার বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘‘আমরা মাশরাফি ভাইয়ের সিদ্ধান্তে খুব ভেঙে পড়েছিলাম। মাঠে নামার সময় তার অনুপ্রেরণা দেওয়ার জায়গা আগের মতোই ছিল। বলছিলেন, ‘আমরা যদি শক্ত না হই, আমরা ম্যাচ জিততে পারব না, বা ইতিবাচক থাকতে পারব না।’ উনার কাছ থেকে আমরা আবার নতুন করে অনুপ্রেরণা পেয়েছি, সবার আগে খেলাটা আমাদের কাছে বড়; উনি আমাদের বুঝিয়েছেন।’

মাশরাফির অবসরের ঘোষণার আগে কিছুটা গুঞ্জন শুনেছিলেন খেলোয়াড়রা। তবে সত্যিই যে তিনি ঘোষণা দিয়ে দেবেন, কেউই ভাবতে পারেননি। বিশেষ করে তরুণরা টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের অভিভাবককে হারিয়ে অসহায় হয়ে পড়েন। সবার অনুভূতি ফুটে উঠল যেন মোসাদ্দেকের কথাতেই, ‘প্রতিটি ম্যাচের আগে দলের সভা হয়। সেখানে আমরা সবাই মোটামুটি ধারনা করতে পেরেছি, এই সিরিজের পর মাশরাফি ভাই টি-টোয়েন্টি খেলবেন না। তবে উনি যখন এই কথাটা ঘোষণা করলেন, দলের সবাই স্তব্ধ হয়ে যায়। তার মুখ থেকে এমন একটা সিদ্ধান্ত শোনার পর কেউ কিছু বলতে পারছিল না।’ একটু নীরব থেকে আবার বলতে শুরু করলেন, ‘আমাদের বড় ভাই বলেন, অভিভাবক বলেন; যাই বলেন না কেন, যত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, তার কাছ থেকে অনেক পেয়েছি। তারপরও মনে হয় তার কাছ থেকে আরও অনেক কিছু নেওয়ার আছে। অনেক বেশি মিস করব মাশরাফি ভাইকে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের