ফিরে গেলেন সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২০:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২২:০৭

ফিরে গেলেন সাব্বির শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তামিমের চোটে দলে ঢুকেন ইমরুল। আর খেলতে নেমেই তেরে ফুড়ে মারতে থাকেন। সঙ্গী হিসেবে সৌম্য সরকার তো ছিলেনই। তবে শুরুর দিকে স্বাচ্ছন্দে ছিলেন না তেমন একটা। তাদের দুজনের ব্যাটে ভর করে ৫ ওভারেই ৫০-এর কোটা ছাড়ায় সফরকারীরা। পাওয়ার প্লের পুরো ফায়দাটাই নিয়ে নেন এই দুই ব্যাটসম্যান। তবে সপ্তম ওভারে সেই ধারা ধরে রাখতে পারেননি সৌম্য। গুনারত্নের বলে সরাসরি তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ততক্ষণে সৌম্যর স্কোর ছিল ১৭ বলে ৩৪ রান। যাতে ছিল ৪ চার ও ২ ছয়। পরের ওভারে ফিরে যান ইমরুল কায়েসও। প্রসন্নর বলে দ্রুতগতিতে রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরে যান ইমরুল। ২৫ বলে ৩৬ রান করেই বিদায় নেন তিনি। যাতে ছিল ৪ চার ও একটি ছয়।

দুই উইকেট হারিয়ে খানিকটা ছন্দ হারালেও সেই ছন্দে বাড়তি গতি আনেন সাকিব ও সাব্বির। তাদের ব্যাটিংয়ে ১০ ওভারেই ১০০ রান ছাড়ায় সফরকারীরা। সাকিব এবার আগ্রাসী ব্যাটিংয়ের নেতৃত্ব দিলেও সাব্বিরও ব্যাট চালান সমান তালে। তবে ১৩.১ ওভারে সঞ্জয়ার বলে বোল্ড হয়ে বিদায় নেন সাব্বির (১৯)। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩.৩ ওভারে ১২৭ রান। ব্যাট করছেন সাকিব (৩০) ও মোসাদ্দেক (১)।

এর আগে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার কলম্বোতে সিরিজের শেষ ম্যাচ খেলবেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক।

এই ম্যাচ থেকে চোট নিয়ে ছিটকে গেছেন তামিম ইকবাল।  তার জায়গায় দলে ঢুকেছেন ইমরুল কায়েস।  পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে শেষ ম্যাচের একাদশে অভিষেক হচ্ছে স্পিনার মেহেদি হাসান মিরাজের।  আর শ্রীলঙ্কা  আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের