২০১৯ বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৭ এপ্রিল ২০১৭, ০১:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০২:০৯

২০১৯ বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন সাকিব শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, বাংলাদেশ যেভাবে খেলছে, সেই ধারা ধরে রাখতে পারলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে। সাকিব আল হাসান অবশ্য তার আগের বিশ্বকাপই জেতার সম্ভাবনা দেখছেন টাইগারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ ৪৫ রানে। ম্যাচটি জেতার পর উচ্ছ্বসিত সাকিব জানিয়েছেন, পারফরম্যান্সের এই ধারা সচল থাকলে ২০১৯ সালের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে বাংলাদেশের। সাকিবের কণ্ঠটা শোনালো বেশ আত্মবিশ্বাসী, ‘আমার মনে হয় ২০১৯ সালেই (বিশ্বকাপে) ভালো সুযোগ আছে। আমরা উন্নতির মধ্যে আছি। আমরা যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের সম্ভাবনা অবশ্যই আছে।’ কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘গত ওয়ানডে বিশ্বকাপে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়াই করেছি। আমাদের উন্নতিটা উপরের দিকেই আছে।’

ভালো দল হয়ে উঠার রহস্য উন্মোচন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার এই বলে, ‘আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে। ১৫০-এর বেশি ওয়ানডে খেলা ক্রিকেটাদের সঙ্গে ১৫-১৬ ওয়ানডে খেলা ক্রিকেটারও রয়েছে। এই দুটির যোগসূত্রে আমরা ভালো দল হয়ে উঠছি। তরুণ যারা আছে, তারা সবাই অসাধারণ যোদ্ধা। যদি এভাবে আমরা সঠিক পথে থাকতে পারি, তাহলে অবশ্যই ২০১৯ বিশ্বকাপে আমাদের সম্ভাবনা থাকবে।’

লঙ্কান সাবেক অধিনায়ক রানাতুঙ্গা জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে বাংলাদেশের। ক্রিকেট ছেড়ে শ্রীলঙ্কার বন্দর ও নৌ মন্ত্রীর দায়িত্ব পালন করা এই লঙ্কানের মন্তব্য সামনের পথে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন সাকিব, ‘তার মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমাদের এটা ভালো ক্রিকেট খেলতে সাহায্য করবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী