আইপিএল খেলতে শুক্রবার সকালে ভারতে যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৭ এপ্রিল ২০১৭, ০৫:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৫:২৫

আইপিএল খেলতে শুক্রবার সকালে ভারতে যাচ্ছেন সাকিব টেস্ট ও ওয়ানডে সিরিজে ড্রয়ের পর টি-টোয়েন্টিতেও ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে রাত গভীর হয়ে এসেছে, বাংলাদেশ দল তখনও ড্রেসিংরুমে মিটিংয়ে। শিষ্যদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান কোচ হাথুরুসিংহে।

সকালে বাংলাদেশ দল দেশের বিমানে চড়বে। সে কারণে সকাল হতেই কাউকে পাওয়া যাবে না আর। এই সুযোগে মিটিংটা ভালোভাবেই সেরে নিলেন হাথুরুসিংহে। দল দেশে ফিরলেও কোচিং স্টাফদের কেউই ফিরছেন না। শ্রীলঙ্কান কোচিং স্টাফ থেকে যাবেন এখানে। আর বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ক্যারিবিয়ান বিমানে চাপবেন।

বাংলাদেশ দলের সব খেলোয়াড় দেশে ফিরলেও সাকিব সরাসরি চলে যাবেন ভারতের রাজকোটে। উদ্দেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যোগ দেবেন তার দল কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলে থাকা মুস্তাফিজুর রহমান অবশ্য ফিরবেন দেশে, বাংলাদেশ থেকে হয়তো ধরবেন ভারতের বিমান।

সংবাদ সম্মেলনে সাকিব নিজেই নিশ্চিত করেছেন সকালে কলকাতার বিমান ধরার বিষয়টি। বিকাল ৩টায় ওখানে পৌঁছে রাতের ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন সাকিব। আগামীকাল কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট লায়ন্সের। বিকাল ৩টায় সেখানে পৌঁছেই ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবেন সাকিব।

শ্রীলঙ্কায় সিরিজ শেষ করে ভারতে উড়াল দেবেন বলে আইপিএলের প্রথম ম্যাচে সাকিবের খেলা অনিশ্চিত। বাংলাদেশি অলরাউন্ডার অবশ্য প্রস্তুত আছেন। যদিও খেলা নিয়ে রসিকতাই করলেন সাকিব, ‘আমার এখন লক্ষ্য আইপিলে ভালো করা। কালকে (শুক্রবার) সকালে যাব। রাতে খেলা আছে, যদি একাদশে থাকি, খেলব, নয়তো পানি টানবো!’

/আরআই/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি