হায়দরাবাদে পাত্তা পায়নি গুজরাট

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২০:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৩০

হেনরিক্স ও ওয়ার্নারে জয়টা তাড়াতাড়ি এসেছে আরেকবার বিশাল ব্যবধানে হারল গুজরাট লায়ন্স। সানরাইজার্স হায়দরাবাদের মাঠেও পাত্তা পায়নি তারা। সুরেশ রায়নার দলের বিপক্ষে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে হায়দরাবাদ। আইপিএলের দশম আসরে দলের টানা দ্বিতীয় জয়ের কারিগর দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও মোয়েসেস হেনরিক্স। আফগান লেগব্রেক বোলার রশিদ খানের অবদানও কম নয়। তার বোলিংয়ে গুজরাট ১৩৫ রানের বেশি করতে পারেনি, ৭ উইকেট হারায় তারা। 

টস হেরে হায়দরাবাদের উপ্পলে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে গুজরাট। ইনিংসের পঞ্চম ওভারে তাদের ধসের শুরু। যেখানে মূল অবদান রশিদের। নিজের টানা তিন ওভারে ব্রেন্ডন ম্যাককালাম (৫), অ্যারন ফিঞ্চ (৩) ও সুরেশ রায়নাকে (৫) আউট করেন এ আফগান। মাঝে ভুবনেশ্বর কুমার ফেরান ২১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলা জেসন রয়কে।

মাত্র ৫৭ রানে ৪ উইকেট হারায় গুজরাট। এ ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিল তারা দিনেশ কার্তিক ও ডোয়াইন স্মিথের ৫৬ রানের জুটিতে। তবে ১৭তম ওভারে ইনিংস সেরা ৩৭ রানে স্মিথ আউট হলে আবার বিপর্যয়ে পড়ে গুজরাট। পরের ওভারে কার্তিক (৩০) ও ধাওয়াল কুলকার্নি (১) আউট হন। অবশ্য কুলকার্নিকে রান আউটে সরাসরি অবদান রশিদের। এ স্পিনার ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

রশিদের দুর্দান্ত বোলিংয়ে ফিল্ডিংয়ে শুভ সূচনা করেছিল হায়দরাবাদ জবাব দিতে নেমে দলীয় ৩২ রানে ১ উইকেট হারায় হায়দরাবাদ। প্রবীণ কুমার ৯ রানে শিখর ধাওয়ানকে সাজঘরে পাঠান। ওই পর্যন্তই। এর পর ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত ইনিংস, সঙ্গে দুর্দান্ত হেনরিক্স। ওয়ার্নার ৭৬ রান করতে খেলেছেন মাত্র ৪৫ বল। ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো তার অপরাজিত ইনিংস। ৩৯ বলে ছয়টি চারে ৫২ রানে টিকে ছিলেন হেনরিক্স। হায়দরাবাদ জিতেছে মাত্র ১৫.৩ ওভারে।

মুস্তাফিজুর রহমানকে ছাড়া ২ ম্যাচেই জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন হায়দরাবাদ। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ উইকেটে হেরেছিল গুজরাট।

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম