চ্যালেঞ্জটা নিতে চান শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২২:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২২:৫১

চ্যালেঞ্জটা নিতে চান শফিউল সেই গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন পেসার শফিউল ইসলাম। এরপর বিপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে যান ছিটকে। সেই চোট সারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পেয়েছেন শফিউল। অনুভূতি জানাতে গিয়ে চোটের কথা দিয়েই শুরু করেন তিনি, ‘ভালো লাগছে। তবে প্রতিটি সিরিজের আগেই অঘটন ঘটেছে। এখন সুস্থ আছি। ভালো লাগছে।’

আগের তিন সফরে শফিউলের বাদ পড়ার কারণ ইনজুরি। এবার ডাক পেয়ে ইংল্যান্ডের কন্ডিশনে অ্যাকশন কতটুকু কার্যকর হবে-জানতে চাইলে শফিউল বলেন, ‘সুইংয়ের সঙ্গে লাইন,লেন্থ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তুলনায় সেখানে হয়তো সুবিধা পাওয়া যাবে। তবে গুরুত্বপূর্ণ হলো লাইন লেন্থ। ’

২০১০ সালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে শফিউলের। আবারও যাচ্ছেন ভিন্ন মিশনে। এবার শফিউলের অনুভূতি ঠিক এরকম, ‘অবশ্যই ভালো অনুভব করছি, ভালো লাগছে। বিপিএলের পর থেকে একটা ছন্দে চলে এসেছি। আগের ছন্দটা ফিরে পেয়েছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এবার প্রধান কথা হলো ভালো খেলতে হবে। আমি যে রকম খেলে যাচ্ছি, সেটা খেলে যেতে চাই। দলে থাকলে ভালো কিছু করতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম