চ্যাম্পিয়নস ট্রফিতে বিশেষ পুরস্কার নেবেন মুরালিধরন

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১৮:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৮:৫৯

মুত্তিয়া মুরালিধরন মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কার হয়ে অনেক কীর্তি গড়েছিলেন এক সময়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ছয় বছর পর আরেকটি কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে জায়গা পেতে যাচ্ছেন আইসিসির হল অব ফেমে। আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী জুনে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়।

মুরালির এই অর্জনে শ্রীলঙ্কার সব মানুষের মতো অ্যাশলে ডি সিলভাও উচ্ছ্বসিত। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজের অনুভূতি প্রকাশ করেছেন গর্বের সঙ্গে, ‘আমরা গর্বিত, মুরালি ক্রিকেটের সর্বোচ্চ সম্মাননা পেতে যাচ্ছেন। তিনি শ্রীলঙ্কার জন্য যে গৌরব বয়ে এনেছেন তার জন্য আমরা গর্ববোধ করি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারই প্রমাণ করে, তিনি এই পর্যায়ের সম্মানের যোগ্য।’

শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণযুগের সাক্ষী মুরালিধরনের ক্যারিয়ার ঈর্ষণীয় সাফল্যে উজ্জ্বল। ১৯৯৬ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুরালি টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ উইকেটশিকারী।

হল অব ফেমের পুরস্কার কোথায় নেবেন, তা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল মুরালিকে। সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফি এবং আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা দলের ভারত সফরের মধ্যে থেকে তিনি বেছে নেন ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টকে।

/এফআইআর/এএআর/

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম