পাকিস্তানের সবাইকে রেকর্ড উৎসর্গ করলেন ইউনিস

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৭:০২

১০ হাজার রানে পৌঁছানোর পর পাঞ্চ করে ইউনিসের উদযাপন কতদিনের অপেক্ষা! গত তিন বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিলেন ইউনিস খান। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলকে পৌঁছালেন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন ইউনিস। তার এ অর্জনটি উৎসর্গ করেছেন পাকিস্তানের সবাইকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ৫৮ রানের ইনিংস খেলার পথে কীর্তি গড়েন ইউনিস। ৩৩ রান দরকার ছিল তার। দুর্লভ এ অর্জনের পর নিজের অনুভূতি জানালেন এভাবে, ‘আমি অনেক খুশি। আমার অনুভূতি ব্যক্ত করতে পারছি না। পাকিস্তান ক্রিকেটে অনেক সেরা খেলোয়াড় আছে, কিন্তু কেউ এ মাইলফলকে পৌঁছায়নি। তাই শেষ পর্যন্ত এখানে জায়গা করতে পেরে আমি সত্যিই খুব খুশি। এটা শুধু আমার অর্জন নয়, এ রেকর্ড পুরো পাকিস্তানের জন্য।’

পাকিস্তানের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ইউনিস। এবার হয়ে গেলেন প্রথম ১০ হাজারি টেস্ট রানের মালিক। এ মাইলফলকের জন্য তিনটি বছর অপেক্ষা করেছেন তিনি, ‘সত্যি বলছি, এ দিনটির জন্য গত তিন বছর ধরে অপেক্ষা কেরছি। এ সময়ে আমি কয়েকবার অবসরের কথা ভেবেছিলাম। কিন্তু তখন আমার ভক্তরা আমাকে উজ্জীবিত রেখেছিল এবং তাদের কারণে আমি এতদূর আসতে পেরেছি।’

১৭ বছর আগে পাকিস্তানের জার্সি পরেছিলেন ইউনিস। তার বিশ্বাস এ মাইলফলক দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ, ‘আমি মনে করি এটা পাকিস্তান টেস্ট ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফ ও ইনজামাম-উল হকের মতো অনেক লিজেন্ড আমরা পেয়েছি অতীতে। কিন্তু তাদের কেউ এ অর্জন করেনি। এখন আমি সেখানে পৌঁছেছি। পাকিস্তান এখন বলতে পারবে তাদের ক্রিকেটে একজন আছে যে ১০ হাজার টেস্ট রান করতে পেরেছে।’ সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে