প্রথম ম্যাচে টাইগারদের অধিনায়ক সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৭, ১৮:০৫আপডেট : ১১ মে ২০১৭, ১৮:০৮

মাশরাফির অনুপস্থিতিতে সাকিবের অধিনায়কত্ব করার সম্ভাবনাই বেশি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কত্ব করতে পারেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে মাশরাফি বিন মুর্তজা খেলতে পারবেন না শুক্রবার। যেহেতু সাকিব সহ-অধিনায়ক, তাই তারই টাইগারদের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।

গত ১ এপ্রিল শ্রীলঙ্কার কাছে শেষ ওয়ানডেতে হারের পাশাপাশি একটা দুঃসংবাদ পায় বাংলাদেশ দল। ‘স্লো ওভার রেট’ বা ধীরগতিতে বোলিংয়ের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান মাশরাফি। গত বছর নিউজিল্যান্ড সফরেও একটি ওয়ানডেতে একই ‘অপরাধ’ করেছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম ‘অপরাধে’র ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার ধীরগতিতে বোলিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা অধিনায়ককে পেতে হয় এমন শাস্তি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ শেষে শুধু নিষেধাজ্ঞার শাস্তি নয়, জরিমানার অর্থও গুনতে হয়েছিল মাশরাফিকে। তার ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে জরিমানার অঙ্ক ছিল ২০ শতাংশ।

মাশরাফি অবশ্য এমন শাস্তি আগেও পেয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ঠিক পরেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি তাই খেলা হয়নি তার। সেই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব।

শুক্রবার উদ্বোধনী ম্যাচ খেলার পর ১৭ মে টুর্নামেন্টের তৃতীয় দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯ মে আবার আয়ারল্যান্ড এবং ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে মাশরাফির দল। আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটো হবে ১৪ ও ২১ মে। ডাবল লিগ ভিত্তির এই টুর্নামেন্টের ফাইনাল নেই। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম