নিউজিল্যান্ডের নতুন দলের বিপক্ষে মুখিয়ে সাকিব!

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৩ মে ২০১৭, ২০:০৮

নিউজিল্যান্ডের নতুন দলের বিপক্ষে মুখিয়ে সাকিব! ত্রিদেশীয় সিরিজে পরের ম্যাচে নিউজিল্যান্ডের ‍মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব জানিয়েছেন, সেই ম্যাচে অভিজ্ঞতার অভাব থাকবে কিউইদের, ‘বলতে গেলে ওদের নতুন দলই।’ যার ব্যাখ্যাও দিয়েছেন টি-টোয়েন্টির এই অধিনায়ক, ‘কারণ তারা বেশিরভাগই আইপিএলে খেলছে। তাই অভিজ্ঞতার খানিকটা অভাব থাকবে। কিন্তু র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে হতাশা ছিল বাংলাদেশের। সঙ্গে ছিল বৃষ্টির হতাশাও। আইরিশদের এমন কন্ডিশনে খেলতে খাপ খাওয়াতে সময় লাগবে বলেই মনে করছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে মাশরাফি নিষিদ্ধ থাকায় অধিনায়কত্বে ছিলেন তিনি। সেই সাকিব বললেন, ‘স্বাভাবিকভাবে আমরা যাতে অভ্যস্ত তা থেকে এই কন্ডিশনটা ব্যতিক্রম। সহজ ছিল না শুরুতে। যদিও ধীরে ধীরে বল যখন পুরনো হয়ে আসে তখন বল ঠিকঠাকভাবেই ব্যাটে আসছিল।’

সত্যিই তাই ছিল প্রথম ম্যাচে। পরিত্যক্ত হওয়া সেই ম্যাচে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। আইরিশ পেসারদের বোলিং তোপে ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। পিটার চেজ নেন ৩ উইকেট। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় তামিমের ব্যাটে। অপরাজিত ছিলেন ৬৪ রানে। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে সেই ৪ উইকেটেই ১৫৭ রান তুলে সফরকারীরা। দুজনের এমন পারফরম্যান্সকে আলাদাভাবেই মূল্যায়ন করলেন সাকিব, ‘তামিম অসাধারণ খেলেছে। মাহমুদউল্লাহও দুর্দান্ত ছিল। সে অপরাজিত ছিল ৪৩ রানে। এই জুটিই আমাদের মোমেন্টাম পাল্টে দিয়েছে।’

ব্যাটিংয়ের শুরুর দিকে ভীতিকর এই কন্ডিশনে বাংলাদেশের অভিজ্ঞতাকে অন্যরকম বলেই মনে করছেন সাকিব, ‘এটা আসলে অভিজ্ঞতা। তবে আমরা এখন নিউজিল্যান্ডের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

/এফআইআর/ 

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের